1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বললেন একরামুল: কাদের মির্জার বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের পরিবার’ বলে আখ্যায়িত করে ভিডিও বার্তা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এর প্রতিবাদে ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।

বৃহস্পতিবার রাতে একরামুল করিম চৌধুরী তার ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে লাইভে এসে ওই মন্তব্য করেন। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

২৬ সেকেন্ডের এই ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘দেশী মানুষ, আসসালা মুআলাইকুম। আমি কথা বললে তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব’।

এর প্রতিবাদে শুক্রবার  বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এসময় কাদের মির্জা বলেন, ‘যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, যদি তাকে দল থেকে বহিষ্কার করা না হয়, যদি নোয়াখালীর অপরাজনীতি বন্ধ করা না হয়, নোয়াখালীর প্রশাসনের বিভিন্ন জায়গায় যে খবরদারি বন্ধ করা না হয়, টেন্ডারবাজিসহ নানা অনিয়ম যদি বন্ধ করা না হয় আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব’।

 

একরামুল করিম চৌধুরীর ফেইসবুক আইডি ঘুরে দেখা যায়, তিনি তার ফেইসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নিয়েছেন। এর আগেই কয়েক মিনিটের মধ্যে ফেইসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে কথা বলতে একরামুল করিম চৌধুরী এমপি’র ব্যক্তিগত সেল ফোনে ৫টা ২০ মিনিটে কল করলে তিনি রিসিভ করেননি।

তবে তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘আমি তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু বলিনি। আমি বলেছি মির্জা কাদেরের পরিবার স্বাধীনতাবিরোধী। আর কাদের ভাই হলো বিশিষ্ট মুক্তিযোদ্ধা। রাজাকার বংশের কাদের মির্জা গত এক মাস ধরে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এর কোনো বিচার হয় না।’

একরামুল করিম চৌধুরী বলেন, ‘মির্জা কাদেরের চাচা রাজাকার কমান্ডার ছিলেন। তাকে কাদের ভাইয়ের বাহিনী গুলি করে মেরেছে। তার বাবা ছিলেন মুসলিম লীগার। মির্জা কাদেরের নানা ছিলেন শান্তি বাহিনীর কমান্ডার। মামা ছিলেন রাজাকার। তাদের পুরো বংশই ছিল রাজাকার। একটা রাজাকার বংশের লোক নিয়মিত ৩০০ সাংসদের বিরুদ্ধে বলে যাচ্ছেন, তার বিরুদ্ধে কোনো ভূমিকা নেই দলের ভেতর’।

ভিডিওতে ওবায়দুল কাদেরের কথা উল্লেখ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে একরামুল করিম চৌধুরী গণমাধ্যমকে আরো বলেন, ‘আমি আসলে কাদের ভাইকে নিয়ে কিছু বলিনি। গত এক মাস ধরে ধৈর্য ধরেছি। আমি মির্জা কাদেরকে উদ্দেশ করেই কথাগুলো বলেছি।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD