1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দেশের সচিব-পুলিশদের পাপের ফসল আজকের পার্লামেন্ট:বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

দেশের সচিব, পুলিশরা আজকের সরকারের পার্লামেন্টের ভাগ্যের বিধাতা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারা পাপ করছে, তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করণ ও নিঃশর্ত মুক্তি দাবিতে এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি মানুষের কথা তোয়াক্কা না করতে পারেন, সংবাদপত্রকে ধমক দিয়ে থামিয়ে রাখতে পারেন, কিন্তু আপনার নিজের ঘরে যে ঘুনঘুন আওয়াজ শুরু হয়েছে, এই আওয়াজ তো জনগণের কানে পৌঁছে গেছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশের সচিবরা, দেশের পুলিশরা আজকের সরকারের পার্লামেন্টের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট। দিনের ভোট রাতে হয়েছে, এগুলো কারা করেছে? আজকের সংসদকে কি বলব আমরা? যে পুলিশ রাতের বেলায় চোর ধরে, তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নৈতিকতার দিক দিয়ে পুলিশের কোন অবস্থান কি এখন আছে? এখন প্রশাসন বলেন সরকার বলেন শেখ হাসিনা বলেন এরা সবাই কিন্তু পরস্পর পরস্পরের দ্বারা পেইড।

তিনি বলেন, আমাদের লড়াই তো বন্ধ হয় নাই। লড়াই তো চলছে সেখানে আমাদের নিজেদের ব্যর্থ ভাবার কোনো অবকাশ নেই। কোনো লড়াইয়ের ফলাফল স্বল্প সময়ে পাওয়া যায়, কোনোটা দীর্ঘস্থায়ী হয়।

খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেওয়া হলো না, প্রধান বিচারপতির কাছে এ প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ফাঁসির আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করা না। আমরা আপনাদের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি। খালেদা জিয়ার মুক্তির দাবি নয়, সরকারের পতন ঘটাতে দলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গয়েশ্বর রায়।

গয়েশ্বর আরও বলেন, আমরা মনে করি ১৯৭১ সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু ভারত মনে করে তারা ইনভেস্ট করেছে। আজ দুটি শক্তি একটা পশ্চিমে একটা পূর্বে, একটা চীন আরেকটা ভারত। দুটো শক্তির উদ্দেশ্য কি? চীন চায় বাংলাদেশে বাণিজ্য করতে। পাশাপাশি ভারত রাজত্বও করতে চায় বাণিজ্যও করতে চায়। এর মাঝখানে আমরা আছি।

সভায় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষকদল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD