1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আর স্বাস্থ্য ডিজির বিচার চায় বিএনপি।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

 

সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। একইসঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না বলেও মনে করে দলটি।

বৃহস্পতিবার বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, রিজেন্ট ও জেকেজি করোনার যে ভুয়া সার্টিফিকেট দিয়েছে তার ফলে করোনা আক্রান্ত মানুষগুলো নির্বিঘ্নে চলাফেরা করেছে।

তাদের থেকে করোনা ছড়িয়েছে। এতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণ মানুষ হাসপাতালে যাচ্ছে না। করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাসায় চিকিৎসা নিতে গিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের হিসাব আসছে না সরকারি পরিসংখ্যানে।

এ সময় তিনি বলেন, সারাদেশে বিএনপির ৪৫৪ জন নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে মারা গেছেন ১৩৮ জন।

সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন করোনা সেলের সদস্য সচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সেলের সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD