1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

‘ইসলাম বিরোধী’ সংবাদ প্রচার নিষিদ্ধ করল তালেবান/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

তালেবানরা আফগান গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করায় বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংঘঠন উদ্বেগ প্রকাশ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তালেবানের গঠিত ‘তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়’ তালেবান সম্পর্কে কার্যত কোনো সমালোচনামূলক প্রতিবেদন নিষিদ্ধ করার জন্য একটি বিধি প্রণয়ন করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের হাতে আসা এই বিধিমালার একটি অনুলিপিতে দেখা গেছে যে, মিডিয়া গ্রুপগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ‘ইসলামের পরিপন্থী’, ‘জাতীয় ব্যক্তিত্বের অবমাননা’ বা ‘খবরের মূল বিষয়বস্তু বিকৃত করে’ এমন প্রতিবেদন না ছাপায় বা সম্প্রচার না করে।

হিউম্যান রাইটস ওয়াচের অ্যাসোসিয়েট এশিয়ার পরিচালক প্যাট্রিসিয়া গসম্যান এই বিধিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়াকে কাজ করতে দিতে তালেবানের প্রতিশ্রুতি সত্ত্বেও, নতুন নিয়মগুলো দেশটির গণমাধ্যমের স্বাধীনতার শ্বাসরোধ করছে’।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তালেবানের নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকদেরকে ‘নিশ্চিত করতে হবে যে তাদের রিপোর্টিং ভারসাম্যপূর্ণ’ এবং ‘তালেবান সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেনি এমন বিষয়’ বা ‘জনসাধারণের মনোভাবের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে’ এমন বিষয়ে রিপোর্ট করার অনুমতি নেই।

গত মাসে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস (আইএফজে) আফগানিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং দেশে গণমাধ্যমের স্বাধীনতা দমন করার জন্য তালেবানদের নিন্দা করেছিল।

তালেবানরা ক্ষমতা দখল করার পর থেকে সাংবাদিকদের প্রতি বাড়তি হুমকির কারণে কমপক্ষে ১৫৩টি মিডিয়া আউটলেট বন্ধ হয়ে গেছে এবং নারী মিডিয়া কর্মীদের কাজ করতে পুরোপুরি বাধা দেওয়া হয়েছে।

উপরন্তু, ৭০০০ এরও বেশি সাংবাদিককে তালেবানরা আটক করেছে। বেশ কয়েকজন আফগান সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন অথবা আত্মগোপন করেছেন।

এদিকে, গসম্যান বলেন যে, নতুন নিয়মগুলো থেকেই প্রমাণ হয় যে, তালেবানরা জনসাধারণের কাছে কোনো ধরণের জবাবদিহিতার মুখোমুখি হতে চায় না।

গসম্যান আফগান সাংবাদিকদের অবস্থা রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিদেশী সরকারের উচিত এই বার্তা পাঠানো যে, মিডিয়ার সঙ্গে তালেবানদের আচরণ ভবিষ্যতের সম্পর্কের মূল উদ্বেগের বিষয় হয়ে থাকবে’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD