1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি চীনের/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যে, তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহিত করা হবে ‘আগুন নিয়ে খেলা’র শামিল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

সংঘাত এড়াতে উভয় পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। এই সম্মেলন দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা ছিল।

তবে তারা সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি তাইওয়ানের স্বাধীনতা ইস্যুতে চুপ থাকতে পারেননি।

চীন তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে এবং মনে করে যে সেটি একদিন চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্রিত হবে।

যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দেয় এবং চীনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্কও রয়েছে। তবে তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে।

চীনের রাষ্ট্র-চালিত গ্লোবাল টাইমস বলেছে যে, শি জিন পিং সাম্প্রতিক উত্তেজনার জন্য ‘মার্কিন সমর্থন পাওয়ার জন্য তাইওয়ান কর্তৃপক্ষের বারবার প্রচেষ্টা এবং কিছু আমেরিকান নাগরিকের চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে ব্যবহার করার বাসনা’কে দায়ী করেছেন।

গ্লোবাল টাইমস এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আগুন নিয়ে খেলার মতোই এই ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক। যে আগুন নিয়ে খেলবে সে পুড়ে যাবে’।

অন্যদিকে, বাইডেন বলেছেন যে, তিনি ‘স্থিতাবস্থার পরিবর্তন বা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন’।

তাইওয়ান নিয়ে কড়া কথা বলা সত্ত্বেও, উভয় নেতা একে অপরকে উষ্ণ অভিবাদন জানিয়ে বৈঠক শুরু করেছিলেন। শি জিন পিং বলেন যে, তিনি তার ‘পুরনো বন্ধু’ বাইডেনকে দেখে খুশি হয়েছেন।

বাইডেন বলেন যে, আমরা দুজন ‘সর্বদা একে অপরের সঙ্গে খুব সততার সঙ্গে এবং অকপটে যোগাযোগ করেছি। অন্য জন কী ভাবছেন তা ভেবে আমরা কখনই দূরে যাই না’।

দুই দেশের ‘যোগাযোগ’ উন্নত করতে হবে এবং ‘একসঙ্গে’ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মন্তব্য করে শি জিন পিং বলেন, ‘মানবজাতি এখন একটি বৈশ্বিক গ্রামে বাস করে, এবং আমরা একসঙ্গে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করি। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বাড়াতে হবে’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD