1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

‘নারীর সম্ভ্রমহানি-অর্থপাচারকে অধিকার মনে করে ছাত্রলীগ-যুবলীগ’ / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

ভোট ছাড়া ক্ষমতায় থাকাকে শেখ হাসিনা যেমন নিজের অধিকার মনে করেন, ঠিক তেমনই ছাত্রলীগ-যুবলীগ নারীর সম্ভ্রমহানি ও অর্থপাচারকে করাকে নিজেদের অধিকার মনে করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ধর্ষণবিরোধী মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেছেন, ‘নারী নির্যাতন করার জন্য গত পরশুদিন ঢাকায় ছাত্রলীগের মহানগরের সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এত ঘটনার পরেও গতকাল আবারও সিলেটে আরেকটি নারীকে লাঞ্ছনা করা হয়েছে। কে করেছে? ছাত্রলীগের নেতা করেছে।’

তিনি বলেন, ‘নারী নিপীড়ন-ধর্ষণে তারা (ছাত্রলীগ-যুবলীগ) অতীতের চেয়েও এখন আরও বেশি উদ্বুদ্ধ, অনুপ্রাণিত। তারা জানে যে, সরকার বিনা ভোটে ক্ষমতায় আছে, সুতরাং নারীর সম্ভ্রমহানি করা নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ। ওরা দেশ থেকে টাকা পাচার করাটাও নিজেদের অধিকার মনে করছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘যে দল নীতি-নৈতিকতা মানে না তার সন্তানেরা কী নীতি-নৈতিকতা মানবে? তারা মানবে না। তাদের কাছে লুটপাট নারীর সম্ভ্রমহানি এটা হচ্ছে ডাল-ভাত এবং তারা সেটাই করছে। যে দলের মুরুব্বিরাই নীতি-নৈতিকতা মানে না, সেই দলের ছাত্র-যুবারা কেন মানবে?’

তিনি বলেন, ‘সুবর্ণচর থেকে এমসি কলেজ- আপনারা দেখুন কত নারীর আর্তচিৎকার আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে। কত নারী লাঞ্ছিত হয়েছে, কত নারীর সম্ভ্রমহানি হয়েছে! আজকে আকাশে-বাতাসে সেই লাঞ্ছনার আর্তচিৎকার শোনা যায়। তারপরেও কি তারা (ছাত্রলীগ-যুবলীগ) থামছে?’

‘করোনাকালে মানুষের পাশে কেউ নেই, একমাত্র আওয়ামী লীগ আছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘হ্যাঁ, আওয়ামী লীগ তো মানুষের পাশে আছেই; ওই যে, মানুষের জন্য করোনায় যে ত্রাণ দেওয়া হয়েছে সেই ত্রাণ আত্মসাতের জন্য। সেই ত্রাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতার খাটের নিচে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD