1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

করোনাকে ভয় পাবেন না,হাসপাতাল ছেড়ে ট্রাম্প বললেন / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
WASHINGTON, DC - OCTOBER 05: U.S. President Donald Trump removes his mask upon return to the White House from Walter Reed National Military Medical Center on October 05, 2020 in Washington, DC. Trump spent three days hospitalized for coronavirus. Win McNamee/Getty Images/AFP

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাসে বিশ্বে জুড়ে দশ লাখের বেশি মানুষের প্রাণহানি হলেও মার্কিন প্রেসিডেন্টের মতে, ভাইরাসটিকে ভয় পাওয়ার কিছু নেই।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প, যেখানে সম্প্রতি সময়ে তার বেশ কয়েকজন সহযোগী ও স্টাফ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট ভবনে ফিরে বারান্দায় দাঁড়িয়ে অভিবাদন জানানোর সময় মাস্কও ভুলে ফেলেন ট্রাম্প।

হাসপাতাল ছাড়ার আগে নিজেদের পরিস্থিতি জানিয়ে ট্রাম্প টুইটারে লিখেছেন, তিনি ‘খুব ভালো বোধ করছেন’। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশে লিখেছেন- “কভিডকে ভয় পাবেন না। এটাকে আপনাদের জীবনে আধিপত্য বিস্তার করতে দেবেন না।”

“আমি কুড়ি বছর আগের চেয়েও ভালো বোধ করছি!! দ্রুতই নির্বাচনী ক্যাম্পেইনে ফিরব!!!”

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র। বৈশ্বিক আক্রান্ত ও মৃত্যুর উভয় তালিকাতেই শীর্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। আক্রান্ত ছাড়িয়েছে ৭৬ লাখ, মৃত্যু ২ লাখ ১৫ হাজার।

অথচ দেশবাসীকে এই ভাইরাসকে ভয় না পেতে আহ্বান জানালেন ট্রাম্প। ফলে নিজে আক্রান্ত হওয়ার পরও এই মহামারি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গুরুত্ব নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD