1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ট্রাম্প-মেলানিয়ার ছেলেও করোনায় আক্রান্ত/ দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন তাদের একমাত্র ছেলে ব্যারন ট্রাম্পও।

বিবিসি জানায়, ব্যারনের আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন মা মেলানিয়া। তবে ছেলের করোনা রিপোর্ট এখন নেগেটিভ বলেও জানান তিনি।

মেলানিয়া জানান, তার ভয় সত্য হয়ে উঠেছিল যখন ব্যারনের কভিড টেস্টে পজিটিভ আসলো।

‘কিন্তু  ভাগ্যক্রমে সে একজন সবল কিশোর এবং তার মধ্যে কোনো করোনার লক্ষণ দেখা যাচ্ছিল না’, বলেন ট্রাম্পের স্ত্রী।

এদিকে আইওয়ার দে ময়েন শহরে এক নির্বাচনী সভায়ও ট্রাম্প স্বীকার করেছেন, তাদের সঙ্গে ১৪ বছর বয়সী ছেলে ব্যারনও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

তিনি বলেন, ‘তার (ব্যারন) শরীরে খুব অল্প সময়ের জন্য এটি (ভাইরাস) ছিল।’

অক্টোবরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নিজেই টুইট করে জানান, তিনি এবং মেলানিয়া করোনায় আক্রান্ত। তার আগে ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন ট্রাম্প।

এরপর আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা। ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তাও ভাইরাসটিতে আক্রান্ত হন।

তবে হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। করোনা নিয়েই এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি কাজে ফেরেন।

১১ অক্টোবর ট্রাম্প নিজেকে করোনামুক্ত দাবি করেন। পরদিনই তিনি নির্বাচনী জনসভায় ফিরে আসেন। যদিও চিকিৎসকেরা তাকে এখনো ভাইরাসমুক্ত ঘোষণা করেননি। তবে মার্কিন প্রেসিডেন্ট এখন সুস্থ আছেন এবং তিনি সংক্রামক নন বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD