1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

এক সপ্তাহের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট পেরুতে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নতুন একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস। এর ফলে এক সপ্তাহের মধ্যে তৃতীয় রাষ্ট্রপ্রধানের দেখা পেল দেশটি।

আলজাজিরা জানায়, দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কংগ্রেস সদস্য ফ্রানসিসকো সাগাস্তি।

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দেবেন ৭৬ বছর বয়সী এই প্রকৌশলী। তিনি একজন গবেষক ও লেখক। এক সময় বিশ্ব ব্যাংকের কর্মকর্তাও ছিলেন তিনি।

শনিবার বিক্ষোভের জেরে পদত্যাগ করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। কংগ্রেসের এই সাবেক স্পিকার দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসনের মুখে পড়ে গত সোমবার প্রেসিডেন্টের পদ হারান ভিজকারা। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তবে পার্লামেন্টে ক্যু ঘটার অভিযোগ তুলে রাজধানী লিমায় রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা প্রেসিডেন্ট মেরিনোকে মেনে নিতে অস্বীকৃতিও জানায়।

বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে দুই শিক্ষার্থীর নিহত এবং আহত হন বহু। এ ঘটনায় মেরিনোর ওপর পদত্যাগের চাপ তৈরি হয়।

করোনা মহামারির ধাক্কায় শতাব্দীর সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মুখে রাজনৈতিক সঙ্কটে পড়ে লাতিন আমেরিকার দেশটিতে।

পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে রবিবার মেরিনো সরকারের ১২ জন মন্ত্রী পদত্যাগ করেন। এরপর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট মেরিনোও।

সোমবার কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে এক সপ্তাহের মধ্যে পেরুর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন সাগাস্তি।

কংগ্রেসের একমাত্র তার দলই ভিজকারার অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট পেয়েই ক্ষমতায় আসেন তিনি।

এদিন দেশটির নেতৃত্ব গ্রহণ করেন সাগাস্তি বলেন, ‘আজকে কোনো উদ্‌যাপনের দিন নয়। আমরা পেছনে ফিরে যেতে পারি না, নিহতদের জীবন ফিরিয়ে দিতে পারব না, তবে এমন ঘটনা যাতে আর না ঘটে সেটি কংগ্রেস থেকে আমরা ব্যবস্থা নিতে পারব।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD