1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বাইডেনকে অভিনন্দন জানালেন শিনপিং

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরা এ খবর দিয়েছে।

নির্বাচনে জেতার কয়েক সপ্তাহ হয়ে গেলেও শি চিনপিংয়ের নীরব থাকার বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত হয়।

আগেরবার নির্বাচনের ছয় দিনের মাথায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

তবে ১৩ নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠায়। এখন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন চিনপিং।

বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্কোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।

তিনি জানান, বাণিজ্য ও প্রযুক্তি বিরোধ থেকে শুরু করে হংকং কিংবা করোনা মহামারিসহ নানা ইস্যুতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে মার্কিন-চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।

চিনপিং বলেন, ‘শুধু দুই দেশের মানুষই আমাদের মধ্যকার স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের এমন সম্পর্ক প্রত্যাশা করে।’

প্রেসিডেন্ট ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে হার স্বীকার করে না নিলেও ক্ষমতা হস্তান্তরের জন্য অনুমতি দিয়েছেন। যার মাধ্যমে বাইডেনের জয়কে পরোক্ষ স্বীকার করে নিলেন তিনি। এর একদিন পরেই বাইডেনকে অভিনন্দন জানালেন চিনপিং।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD