1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মডার্নার ভ্যাকসিনেও ‘মারাত্মক’ অ্যালার্জির অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

ফাইজার-বায়োএনটেকের পর মডার্নার ভ্যাকসিনে প্রথম অ্যালার্জি বিষয়ক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফিজিশিয়ান।

বোস্টন মেডিকেল সেন্টারে কর্মরত হোসেইন সদরজাদেহ নামের ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, টিকা নেয়ার প্রায় সঙ্গে-সঙ্গে তার অ্যালার্জি দেখা দেয়। পাশাপাশি মাথা ঝিমঝিম করেছে। বেড়েছিল হৃৎস্পন্দন।

ফাইজারের ভ্যাকসিনে এর আগে অ্যালার্জির ছয়টি পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ আসে। সেগুলো নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।

ফাইজারের টিকা নিয়ে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এক নার্স অজ্ঞানও হয়ে যান।

বিজ্ঞানীরা এই পার্শ্বপ্রতিক্রিয়ায় কিছুটা চিন্তিত হলেও বিপজ্জনক মনে করছেন না।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, যৌগিক পলিয়াথিলিন গ্লাইকোলের (পিইজি) কারণে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে।

ছয়টি ঘটনার মধ্যে সবচেয়ে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এসেছে ব্রিটেন থেকে। দেশটির বিজ্ঞানীরা বলছেন, ধারণার চেয়ে বেশি প্রতিক্রিয়া পাওয়া গেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ‘পিইজি কোনো অনুমোদিত ভ্যাকসিনে আগে ব্যবহার করা হয়নি। তবে কিছু ওষুধে এটি আগে থেকে ব্যবহার করা হয়।’

বিজ্ঞানীরা বলছেন, এই পার্শ্বপ্রতিক্রিয়ার পরেও টিকা দেয়া অব্যাহত রাখা উচিত।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ভ্যাকসিন গবেষক এলিজাবেথ ফিলিপসের কথায়, ‘ভ্যাকসিন দিয়ে যাওয়া দরকার। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়েও সচেতন হতে হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD