1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ১৭ জুলাই, ২০২১

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবি করে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছে ছাত্রদল।

শনিবার দুপুরে ঢাকার চার সাংগঠনিক মহানগরের নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে এই মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন দুপুর থেকেই আলাদা আলাদা মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে উপস্থিত হন চার মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা। এ সময় পার্টি অফিসের সামনে উপস্থিত হওয়া নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন।

নেতা–কর্মীরা পার্টি অফিস থেকে নাইটিঙ্গেল মোড় আবার নাইটিঙ্গেল মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত মিছিল করেন। এ সময় মহানগরের নব নির্বাচিত নেতারা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্যসচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্যসচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্যসচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্যসচিব আশরাফুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD