1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ভারতের আসাম ও মিজোরামের সীমানা নিয়ে সংঘাত, ৬ পুলিশ নিহত / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের সীমানা বিবাদ নিয়ে সংঘর্ষে আসামের ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি।

ছয় পুলিশ সদস্য নিহতের বিষয়টি সোমবার সন্ধ্যায় জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আনন্দবাজার জানায়, আসামের চাচর জেলার ও মিজোরামের কোলাসিব জেলার সীমানায় বিবাদ নিয়ে সোমবার দুপুর থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। সন্ধ্যার পর পুলিশ সদস্যদের নিহতের কথা জানান মুখ্যমন্ত্রী।

জানা গেছে, সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন আসামের সরকারি কর্মকর্তারা। তাদের লক্ষ্য করে হঠাৎ ইট-পাথর ছুড়তে শুরু করে স্থানীয় জনতা।

তাৎক্ষণিক সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসাম সরকার। টুইট করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। দু’জনেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা লেখেন, ‘অমিত শাহজি, দয়া করে বিষয়টি দেখবেন। এসব এখনই বন্ধ করা দরকার।’

অন্যদিকে সরকার এভাবে সরকার চালাবে কী করে- এই প্রশ্ন তুলে অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করে হিমন্ত বিশ্বশর্মাও।

পাশাপাশি দুই মুখ্যমন্ত্রী ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে গত জুন মাসেও সীমানা নিয়ে বিবাদে জড়িয়েছিল দুই রাজ্য। তখনো তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD