কাবুল শহরে ঢুকছে তালেবানরা। সরকারি বাহিনী শহরের বিভিন্ন অংশ ও তাদের চেকপয়েন্টগুলো ছেড়ে চলে গেছে। তাই বিশৃঙ্খলা ও লুটপাট ঠেকানোর জন্য তালেবান বাহিনী শহরে ঢুকছে বলে জানায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বিবিসি।
তালেবানের এ মুখপাত্র আরও বলেন, কাবুলে লুটপাট ঠেকানোর জন্যই এ আদেশ দেওয়া হয়েছে।
এদিকে, কাবুলের বিভিন্ন এলাকা থেকে গুলি চলার খবর দিচ্ছে রয়টার্স সংবাদ সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা এই খবর দিয়েছে।
এর আগে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ত্যাগ করেছেন বলে আফগান কর্মকর্তাদের উদ্ধৃত করে খবর আসে।