1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

চীনা রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য সংসদ / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে ব্রিটিশ পার্লামেন্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে তিনি আর যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে বা কথা বলতে পারবেন না। গতকাল মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর: আল জাজিরা।

চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার পর বেইজিং গত মার্চে যুক্তরাজ্যের কয়েকজন সংসদ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার পাল্টা হিসেবেই যুক্তরাজ্য পার্লামেন্ট গতকাল মঙ্গলবার চীনের রাষ্ট্রদূতের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। এই প্রথমবারের মতো কোনো দেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ব্রিটিশ পার্লামেন্ট।

হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েল এবং হাউস অফ লর্ডসের স্পিকার জন ম্যাকফাল বলেন, সংসদের কোনো অনুষ্ঠানে ঝেং জেগুয়াংয়ের কথা বলা ‘উপযুক্ত’ হবে না। কারণ চীনও আমাদের সংসদ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

হোয়েল বলেন, ‘আমাদের দেশ ও সংসদ সদস্যদের মধ্যে স্থায়ী সম্পর্ক স্থাপনের জন্য আমি নিয়মিত বিশ্বজুড়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করি। কিন্তু আমি মনে করি না যে চীনের রাষ্ট্রদূতের জন্য কমন্স এস্টেটে এবং আমাদের কর্মস্থলে দেখা করা ঠিক হবে, যখন তার দেশ আমাদের কিছু সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে’।

লন্ডনভিত্তিক টাইমস পত্রিকা এই নিষেধাজ্ঞাকে ‘অভূতপূর্ব হস্তক্ষেপ’ বলে বর্ণনা করেছে, যার বিরুদ্ধে চীন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ব্যক্তিগত রাজনৈতিক লাভের উদ্দেশ্যে চীন ও যুক্তরাজ্যের মধ্যে স্বাভাবিক বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য যুক্তরাজ্য পার্লামেন্টের কিছু ব্যক্তির নিন্দনীয় এবং কাপুরুষোচিত পদক্ষেপ উভয় দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে এবং স্বার্থের জন্য ক্ষতিকর’।

উইঘুর মুসলিমদের প্রতি আচরণের বিষয়ে ‘মিথ্যা ও ভুল তথ্য’ প্রচার করার জন্য চীন মার্চ মাসে নয়জন ব্রিটিশ রাজনীতিবিদ, আইনজীবী এবং একজন শিক্ষাবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

উইঘুরদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা ‘সমন্বিত পদক্ষেপ’ নেওয়ার পর চীন এই নিষেধাজ্ঞা আরোপ করে। যে ব্রিটিশ সংসদ সদস্যদের বিরুদ্ধে চীন নিষেধাজ্ঞা দিয়েছিল তারা চীনে ব্রিটিশ বিনিয়োগ সীমিত করার প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। চীনে ব্রিটিশ বিনিয়োগ বন্ধ করার জন্য তারা যুক্তরাজ্যের বাণিজ্য আইন সংশোধনের উদ্দেশ্যে ‘গণহত্যা সংশোধনী’ শিরোনামে একটি সংশোধনী প্রস্তাবও সংসদে উত্থাপন করেছেন।

চীন যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের মধ্যে রয়েছেন, প্রাক্তন কনজারভেটিভ পার্টির নেতা আইয়ান ডানকান স্মিথ, পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম তুগেনদাত এবং সংসদের উচ্চকক্ষের মানবাধিকার আইনজীবী হেলেনা কেনেডি।

সম্প্রতি হংকংয়ের ঘটনা এবং চীনের বাণিজ্য নীতি সহ বিভিন্ন ইস্যুতে লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে ক্ষুব্ধ বাক্য বিনিময় হচ্ছে।

মানবাধিকার কর্মী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, কমপক্ষে দশ লাখ মুসলমানকে জিনজিয়াংয়ের ক্যাম্পে আটক করে রেখেছে চীন সরকার।

তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে, ওই শিবিরগুলি মূলত পেশাগত দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD