1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালেবান বিরোধীদের/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

সাবেক আশরফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-র নেতৃত্বে আফগানিস্তানে নতুন সরকার গঠনের ঘোষণা করল তালেবান বিরোধীরা। তালেবানের ইসলামি আমিরাতের বিপরীতে আফগানিস্তানকে একটি ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করেছে তারা।

আফগান সংবাদ সংস্থা খামা প্রেস সূত্রে খবর, সুইজারল্যান্ডে আফগান দূতবাস থেকে জারি করা এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, সালেহ্-র নেতৃত্বে ঘোষিত নির্বাসিত সরকারই আফগানিস্তানের একমাত্র ‘বৈধ’ সরকার।

গত ১৫ আগস্ট কাবুল-পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গনি। সেই সময় উত্তরের পাঞ্জশির উপত্যকায় গিয়ে নর্দার্ন অ্যালায়্যান্সের সঙ্গে জোট গড়ে তালেবানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছিলেন সালেহ্। এ-ও ঘোষণা করেছিলেন যে, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তিনিই আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তার পর পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।

এবার সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তান বর্তমানে বহিরাগত শক্তির দখলে থাকলেও দেশের বৈধ সরকারকে উপড়ে ফেলতে পারবে না। এই টালমাটাল পরিস্থিতিতে নিয়ম মেনে গনি সরকারের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-ই নেতৃত্ব দেবেন। সমস্ত প্রশাসনিক, বিচার-বিভাগীয় এবং আইনি ক্ষমতা এই সরকারের হাতেই থাকবে’। আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রের সমস্ত দূতাবাস এবং কনস্যুলেটে কাজকর্ম শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

যদিও সালেহ্ ছাড়া নতুন ঘোষিত সরকারে আর কারা কারা রয়েছেন, বিবৃতিতে তার কোনও উল্লেখ নেই। ঘোষণা করা হয়েছে, উত্তরের পাঞ্জশির উপত্যকায় আহমেদ মাসুদের নেতৃত্বে তালিবান-বিরোধী শক্তিকে সমর্থন করে নতুন সরকার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD