1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

জলবায়ু সম্মেলন ব্যর্থ হওয়ায় বিশ্বব্যাপী বিক্ষোভের প্রস্তুতি/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

জলবায়ু সম্মেলন বৈশ্বিক উষ্ণতা রোধে জরুরি পদক্ষেপে যথেষ্ট ঘাটতি রয়েছে দাবি করে দ্বিতীয় দিনের মতো শনিবার গ্লাসগোতে প্রতিবাদ বিক্ষোভ করতে যাচ্ছে পরিবেশবাদীরা।

এর আগে পরিবেশবাদী ‘আইকন’ গ্রেটা থুনবার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলন লক্ষ্য অর্জনে ‘ব্যর্থ’ হয়েছে বলে ঘোষণা দেন।

বিশ্বব্যাপী প্রায় ২০০টি বিক্ষোভের অংশ হিসেবে গ্লাসগোর রাস্তায় ৫০ হাজার লোক বিক্ষোভে সমবেত হবে আশা করা হচ্ছে।

আয়োজকরা বলেন, ইতোমধ্যেই আমাদের এই গ্রহ উষ্ণতার শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্যারিস চুক্তি অনুযায়ী কীভাবে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা যায় সে বিষয় সিদ্ধান্ত নিতে প্রায় ২০০টির বেশি দেশের প্রতিনিধিরা গ্লাসগোতে অবস্থান করছেন।

কপ-২৬ আলোচনার মাঝামাঝি কিছু দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি স্বাক্ষর করেছে। আলাদা এক চুক্তিতে পর্যায়ক্রমে কয়লার ব্যবহার কমিয়ে আনা, জৈব জ্বালানি তহবিল বন্ধ করা এবং মিথেন কমানোর জন্য প্রতিশ্রুতি দেয়।

বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ২০২১ সালে মহামারী পূর্ববর্তী অবস্থায় ফিরে আসছে এমন রিপোর্টের প্রেক্ষিতে তারা নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেন।

শুক্রবারের বিক্ষোভকালে জলবায়ু আন্দোলনকারীরা সম্মেলনের সাফল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। খবর: বাসস।

থুনবার্গ বলেন, ‘বিশ্বনেতারা বৈজ্ঞানিক অভিন্ন মত এবং আমাদের উপেক্ষা করতে পারেন না।’

তিনি বলেন, ‘এটি আর জলবায়ু সম্মেলন নয়। এটি এখন একটি বৈশ্বিক গ্রিন ওয়াশিং উৎসব।’

শনিবারের বিক্ষোভের প্রাক্কালে গ্লাসগো নগরীর কেন্দ্রস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠিন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD