1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

করোনা: বড়দিনে হাজার হাজার ফ্লাইট বাতিল/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে সারা বিশ্বে লাখ লাখ মানুষ বিপত্তিতে পড়েছেন। ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে কভিড বিধিনিষেধের সরাসরি প্রভাব পড়েছে বড়দিনের ঘোরাঘুরিতে। স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থার কড়াকড়ির পাশাপাশি ইউরোপের অনেক দেশ বাতিল হয়েছে নির্ধারিত ফ্লাইট।

বড়দিনে খ্রিষ্টান ধর্মপ্রধান দেশগুলোতে ভ্রমণ ও কেনাকাটা বছরের যেকোনো সময়ের চেয়ে বেড়ে যায়। কিন্তু করোনার নতুন ধরন বাগড়া দিল এবারও।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইতালি, স্পেন ও গ্রিসে আবারও ঘরের বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

নেদারল্যান্ডস আগেই কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে, উত্তর স্পেনের কাতালোনিয়ায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে বিজ্ঞানীরা দেখেছেন, ওমিক্রন অন্য যেকোনো ধরনের চেয়ে কম ভোগান্তির। কিন্তু এটি ছড়িয়ে পড়ে দ্রুত।

বৃহস্পতিবার করোনার রেকর্ড সংক্রমণ দেখা গেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিতে।

ফ্রান্স সপ্তাহখানেক আগেই যুক্তরাজ্য থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওমিক্রনের আক্রান্তের সংখ্যা সাম্প্রতিক ডেল্টা ধরনের শীর্ষ তরঙ্গকে ছাড়িয়ে গেছে, হাসপাতালগুলো ভরে গেছে রোগীতে।

গত সপ্তাহে আমেরিকার সংক্রামক রোগের শীর্ষ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি জানান, পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলেও বড়দিনের ঘোরাঘুরিতে ওমিক্রন দ্রুত ছড়াবে।

ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইট সূত্রে জানা যায়, করোনার সংক্রমণের কারণে বিশ্বের নানা প্রান্তে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

ইউএস এয়ারলাইনস জানিয়েছে, শুক্রবার রাত থেকেই তার কর্মী সংকটে ভুগছে। অনেক কর্মীরই করোনা পজিটিভ এসেছে বা কেউ কেউ নিভৃতবাসে যেতে বাধ্য হয়েছে।

এ দিকে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে শুধু আঞ্চলিক পর্যায়ের শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD