1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বেগম জিয়ার যদি কিছু হয় তাহলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের মাথার টিকিও খুঁজে পাওয়া যাবে না – মির্জা আব্বাস   

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না । এর মধ্য দিয়ে সরকার ক্ষমতা পাকাপোক্ত করার পরিকল্পনা করছে। বেগম জিয়ার যদি কিছু হয় তাহলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের মাথার টিকিও খুঁজে পাওয়া যাবে না।
বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রংপুর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন, শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের জনগণ বেগম জিয়ার মুক্তি চায়। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে লুটেরাদের কাছ থেকে দেশকে রক্ষা করবো । দূর্বার গণআন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙ্গে আমাদের নেত্রীকে মুক্ত করে তাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাবো।

সরকারকে ‘মাফিয়া’ আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা প্রথমে আকুতি জানিয়েছিলাম বেগম জিয়ার মুক্তি দিন । আমি এই সভা থেকে বলছি আমরা দেশনেত্রীর মুক্তি চাই না, এই সরকারের পতনের মধ্য দিয়ে বেগম জিয়াকে মুক্ত করবো। এক সময় পাাকিস্তান আমলে আমরা যখন ১৪৪ ধারা ভঙ্গ করেছিলাম তেমনি এখন বাংলাদেশের লোক এখন ১৪৪ ধারা ভাঙতে শিখে গেছে । সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আাপনারা আটকিয়ে রাখতে পারবেন না। আপনারা আমাদের মিটিং,মিছিল,সমাবেশে বাধা দেন আপনারা যত বাধা দেবেন দেশনেত্রীর আন্দোলন বেগবান হবে । রংপুর আজকে বিদ্রোহের আগুনে জ্বলছে,রংপুর বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হয়েছে।
 তিনি আরও বলেন, করোনা সংক্রমণ যদি আশংঙ্কাজনক হারে বৃদ্ধি পায় আমরা তখন আমাদের কর্মসূচি বন্ধ রাখবো । কারণ আমরা দেশকে এই দেশে মানুষকে ভালোবাসি । তার অর্থ এ নয় যে আমাদের আন্দোলন থেমে যাবে আমান্দের আন্দোলন বিভিন্ন কৌশলে চলবে । আন্দোলন চলবে আন্দোলন থামবে না । আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি নেতা-কর্মীদের আহ্বান জানান

সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু,  জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা,মহানগর ছাত্রদল সভাপতি নূর হাসান সুমন প্রমুখ।
 জেলার ৮টি উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় উপস্থিত হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD