1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনের জাতীয় জীবনে আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে টেলিফোনে জেলেনস্কি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। জনসনকে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’। কেননা, ইউক্রেনজুড়ে এখনো লড়াই চলছে।

ব্রিটিশ সরকারের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে জেলেনস্কি যে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন।

জনসন ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর নিশ্চয়তা দিয়ে বলেছেন, এর জন্য যা করা দরকার যুক্তরাজ্য ও তার মিত্ররা তা করবে। এদিকে সোমবার বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনার কথা রয়েছে। তবে এই আলোচনা নিয়ে তেমনটা আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট। অবশ্য সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমি সবসময়ের মতো অকপটে বলবো- এই বৈঠক থেকে যে ফলাফল আসবে সত্যিই তা বিশ্বাস করি না। তবে তাদের চেষ্টা করতে দিন।’

‘ইউক্রেনের কোনো নাগরিকের যেন সন্দেহ না থাকে যে, যুদ্ধ থামাতে আমি প্রেসিডেন্ট হিসেবে ছোট কোনো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি’ যোগ করেন তিনি।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে নতুন করে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। কিছুটা শান্ত থাকার পর সোমবার সকালে ফের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD