1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধরত দুই দেশের চলমান আলোচনার ধারাবাহিকতায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি বিএনপি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যেই মাত্র পাঁচটি দেশ বাদে জাতিসংঘের বিশেষ অধিবেশনে এই আক্রমণের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। মাত্র পাঁচটি দেশের বিরোধিতা ও ৩৫টি দেশের পক্ষ গ্রহণে বিরত থাকা ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নসহ বিশ্ববাসী এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ইউক্রেনসহ যেকোনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের মৌলিক অধিকারকে শ্রদ্ধা করে। তারা সীমালঙ্ঘনের বিরোধিতা করে। কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীন জবাবদিহিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনমতকে তোয়াক্কা করে না। মিয়ানমারের রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের বিষয়ে জাতিসংঘের নিন্দা প্রস্তাবের ক্ষেত্রেও বাংলাদেশ সরকার একইভাবে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার বিপরীতে ভূমিকা নিয়েছিল বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কার্যকরী অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। সরকারের কর্মকাণ্ডে এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশ সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে।

বিএনপি মনে করে দেশবাসীর স্বতঃস্ফূর্ত জনমত গোটা বিশ্বের গণতান্ত্রিক ও মানবাধিকার বিষয়ক মূল স্রোতের সঙ্গে মিশে আছে। কিন্তু দেশের ক্ষমতাসীন সরকার জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থেকেছে। যা বাংলাদেশের সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।

ফখরুল বলেন, গত সাত দিন ধরে ইউক্রেনবাসীর ওপর রাশিয়ার অমানবিক আক্রমণের ফলে ১০ লাখ মানুষের উদ্বাস্তু হওয়া এবং শত শত নিরীহ ইউক্রেনবাসীর সঙ্গে একজন বাংলাদেশি নাবিকের নিহত হওয়ায় গভীর শোক ও উদ্বেগ ব্যক্ত করছে বিএনপি। ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধকে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে বিএনপি। এ ধরনের আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী তৎপরতা জাতিসংঘের সনদ অনুযায়ী অপরাধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD