1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানাল বিএনপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ৫ আগস্ট, ২০২০

চার বারের সংসদ সদস্য, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে তার কফিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা পুষ্পস্তবক অর্পণ করে আবদুল মান্নানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। ঢাকা জেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনের পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বের আগে নয়াপল্টনের কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে মহাসচিব ছাড়াও ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, নাসির উদ্দিন অসীম, মীর সরফত আলী সপু, কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, ইশরাক হোসেন, খন্দকার আবু আশফাক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ কয়েক‘শ নেতা-কর্মী অংশ নেন।

মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবদুল মান্নান সাহেব শুধু দলের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তিনি এদেশের একজন প্রথিতযশা কর্মী মানুষ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং অত্যন্ত যোগ্য একজন পুরুষ ছিলেন। আমার তার পাশে আসার যতটুকু সুযোগ হয়েছে-এরকম সৎ, এরকম আন্তরিক, এরকম নিষ্ঠাবান, এরকম যোগ্য মানুষকে রাজনীতিতে আমি খুব কম দেখেছি।

তিনি আরও বলেন, আমার এখনো মনে আছে, তিনি যখন বাংলাদেশ বিমানের এমডি ছিলেন, পরবর্তীকালে মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তখন বাংলাদেশ বিমান লাভ করেছিল এবং সেই লাভের টাকা দিয়ে তিনি লন্ডনে বিমানের একটা স্থায়ী অফিস করেছিলেন, সকল বকেয়া ঋণ পরিশোধ করেছিলেন। মান্নান ঢাকা জেলার সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু বিএনপির নেতা-কর্মী বিশেষ করে ঢাকা জেলার নেতা-কর্মীর জন্য অনেক দুঃখের অনেক কষ্টের। আমি পরম করুণাময় আল্লাহ‘তালার কাছে এই দোয়া চাইছি তিনি যেন তাকে বেহেশতের সন্দুরতম জায়গায় রাখেন।

মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরও তিনটি জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে আবদুল মান্নানকে দাফন করা হবে। বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে, বেলা ৩টায় নবাবগঞ্জের রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সালে থেকে চার বার ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD