1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জকে বাড়াবাড়ি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা একটু ‘বাড়াবাড়ি’ দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ঘটনাটি এভাবে না ঘটেলেও পারতো।

মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে দেখতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, শোক দিবসের একটা অনুষ্ঠান, সেখানে এমন ঘটনা কেন হলো, তা জানতে আইজিকে বলা হয়েছে। তদন্ত হয়ে আসুক। আমার কাছে মনে হয়েছে একটু বাড়াবাড়ি হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া শিল্পকলা একাডেমি ভবনে আটকে ছাত্রলীগের নেতাকর্মীদের পেটায় পুলিশ।

 

পরে সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী যে আচরণ করেছেন, তা অন্যায়। তার বিচার হওয়া উচিত।

 

প্রতক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বাধীন নেতাকর্মীরা।

এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন সভাপতির পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD