1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিএনপি ইশরাককে ‘গণধোলাইয়ের’ হুমকি দিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২০ আগস্ট, ২০২২

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘কচি শিশু’ হিসেবে অভিহিত করে তাকে ‘গণধোলাইয়ের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। শুক্রবার একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজের এক ভিডিওতে সনজিতকে এ হুমকি দিতে দেখা যায়। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেওয়ার আগে সংবাদমাধ্যমের ইশরাক ‘ছাত্রলীগকে গোনায় ধরেন না’ জানিয়ে বলেন, ‘ক্রিকেট ম্যাচ হইছে না গতকাল (১৫ আগস্ট) বরগুনায়, ক্রিকেট ম্যাচ হবে’। সোমবার (১৫ আগস্ট) বরগুনায় ছাত্রলীগের দু’পক্ষের মারামারির পর পুলিশ তাদের লাঠিপেটা করে। ওই লাঠিপেটাকে ইশরাক ‘ক্রিকেট ম্যাচ’ হিসেবে অভিহিত করেন।

এর প্রতিক্রিয়ায় সনজিত চন্দ্র দাস বলেন, ইশরাক বিএনপির কোনো বড় নেতা না। তিনি বাবার কারণে রাজনীতিতে এসেছেন। বিদেশে পড়ালেখা করার কারণে দেশের রাজনীতি সম্পর্কে তিনি ভালো ধারণা রাখেন না।

এ সময় সনজিত ইশরাক হোসেনকে কয়েকবার ‘শিশু’ ও ছোট বলে অভিহিত করেন।

ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাকে ক্ষমা চাইতে বলেন। অন্যথায় ছাত্রলীগ, তাকে (ইশরাক) যেখানে পাবে সেখানে গণধোলাই দেবে বলে হুমকি দেন।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের যে আবেগ, যে আদর্শ সেটা নিয়ে খেলা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। বিএনপিটর মতো এত বড় সংগঠনের নেতারা ছঅত্রলীগকে নিয়ে কখনো এ ধরনের কথা বলেন না।

সনজিত ইশরাককে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনি ছাত্রলীগের ‘ঠেডা’ খান নাই তো, পিটনা খান নাই তো…’।

ইশরাকের রাজনীতিকে তিনি ‘টিকটকের’ সঙ্গে তুলনা করেন বলেন, ‘আপনি যে বক্সিং মারেন মিছিলে, এ ধরনের হাস্যরস.., এগুলা আমাদের এলাকার আমাদের ভাতিজা, ভাগিনা ওরা করে ছোট শিশুরা…আপনি রাজনীতি করতে চাইলে সুস্থ ধারায় রাজনীতি করুন…’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD