1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে ‘আজ-কালের’ মধ্যে আবেদন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৪ তারিখ। আজ-কালের মধ্যে তার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে। শনিবার (১০ সেপ্টেম্বর) দৈনিক প্রথম সময়কে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন করা হবে। বিষয়টি ছোট ভাই শামীম এস্কান্দারই দেখাশুনা করেন। আজ-কালের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করা হবে।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। প্রতিদিনই মেডিকেল বোর্ডের সদস্যরা ম্যাডামের গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন।’

বিজ্ঞাপন

এদিকে শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৪ তারিখ। এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়ানোর কোনো আবেদন করা হয়নি। তবে আবেদন পেলে আরও ছয় মাস মুক্তির মেয়াদ বাড়ানো হবে।’

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা মহামারি শুরু হলে তার বিশেষ মুক্তির আবেদন জানায় পরিবার। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর একই প্রক্রিয়ায় কয়েক দফা মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মুক্তির শর্তে বলা হয়েছে, খালেদা জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত।

রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এই মামলায় আপিলে ২০১৮ সালের ৩০ অক্টোবর তার সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে ১০ বছর করে দেন হাইকোর্ট। ঠিক আগের দিন ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD