1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিরোধীদলীয় উপনেতার আসনেই বসেছেন জিএম কাদের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সকল জল্পনা-কল্পনা শেষে বিরোধীদলীয় উপনেতার আসনেই বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গাও বসেছেন তার নিজের আসনে। 

রবিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। ঘড়ির কাঁটা ঠিক ৪টা ৩০ মিনিটের অল্প কিছুক্ষণ আগে সংসদ অধিবেশনে নিজের আসনে বসেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪টা ৩৩ মিনিটে স্পিকার সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এর আগেই বিরোধী দলের মসিউর রহমান রাঙ্গা নিজের আসনে বসেন।  অধিবেশন শুরু হওয়ার পর একে একে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

রাঙ্গাকে একটি কাগজ ও পেন্সিল নিয়ে নেতাদেরকে কিছু একটা বলতে দেখা যায়। প্রথমে সৈয়দ আবু হোসেন বাবলার কাছে কিছু একটা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা। মুখে কথা না বলে মাথা নেড়ে ‘না’সূচক জবাব দেন আবুল হোসেন। এরপর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের কাছে একইভাবে কিছু বলতে চান রাঙ্গা। আবারও একইভাবে মাথা নেড়ে ‘না’সূচক জবাব দেন তিনি। একইভাবে ‘না’ করেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসন বণ্টন অনুযায়ী প্রথম সারির প্রথম চেয়ারটি বিরোধীদলীয় নেতার। সেই আসন ফাঁকা রেখে পরের আসনে বসেন জিএম কাদের। তার পাশে বসেন আনিসুল ইসলাম মাহমুদ, এরপর বসেন কাজী ফিরোজ রশীদ।

তাদের পেছনের সারির প্রথম চেয়ারে বসেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান। তার বামপাশে বসেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক, এরপর বসেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। অন্য সংসদ সদস্য তাদের নিজ নিজ আসনে বসেছিলেন।

অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের একটি সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান জিএম কাদের সভায় সভাপতিত্ব করেন। জাতীয় পার্টির সংসদীয় দলে অধিকাংশ সংসদ সদস্য থাকলেও ছিলেন না চিফ হুইপ রাঙ্গা। নিজের রুমে বসেছিলেন তিনি। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, ‘আমাকে দ্রুত লবিতে যেতে হবে। আসনে বসতে হবে। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তারা আমাকে চিফ হুইপ পদ থেকে বহিষ্কার করেছে বলে গণমাধ্যমে এসেছে। তবে আমি এখনও চিফ হুইপ। তাই শোকপ্রস্তাবের ওপর কারা বক্তব্য রাখবেন, তাদের নামের তালিকাটা করতে হবে।’

তার এ কথার সূত্র ধরে বলা যায়, বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিকট তিনি বক্তব্য রাখার বিষয় জানতে চেয়েছিলেন। তিনি (রাঙ্গা) তালিকা দিয়েছেন কি না নিশ্চিত না। তবে তিনিসহ জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য শোকপ্রস্তাবের ওপর আলোচনা করেছেন।

সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় পার্টির পক্ষ থেকে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে বাদ দেওয়া হয়। তবে সেই চিঠি স্পিকারের কাছে দেওয়া হয়নি। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই রওশন এরশাদকে তার পদ থেকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছিল জাতীয় পার্টির সংসদীয় দল। তবে সেই চিঠির জবাব এখনও স্পিকার দেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD