1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ডিসেম্বরে বিএনপির সমাবেশের আগে ও পরে পরিবহন ধর্মঘট দেবেন না বলেছেন শাজাহান খান ও ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান ও পরিবহন শ্রমিকদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরে বিএনপির সমাবেশের আগে ও পরে আপনারা পরিবহন ধর্মঘট দেবেন না। কিন্তু তারপরও তারা তিন আগে থেকেই ঢাকায় হান্ডি, পাতিল ও মশার কয়েল নিয়ে অবস্থান নেবে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সবাই দলকে এক করে রাখুন। ঐক্যবদ্ধ রাখুন। ত্যাগী নেতাদের গুরুত্ব দেন। বসন্তের কোকিলদের গুরুত্ব দেবেন না। বিপদের সময় বসন্তের কোকিলদের লাইট জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ত্যাগিদের সে সময় খুঁজে পাবেন। নিজেদের লোক বানাবেন না। চেয়ার পড়ে গেলে কেউ সালাম দিবে না।

তিনি আরও বলেন, চোখের পলকে জেল হত্যাকাণ্ড, একুশে আগস্ট ঘটল এই দেশে। এই জোয়ার ভাটার দেশে কখন কি হয়, তা আমরা জানি না। একমাত্র আল্লাহই জানেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। একমাত্র আল্লাহকে ভয় পান।

ওবায়দুল কাদের বলেন, দেশের সাধারণ মানুষ কষ্টে আছেন। স্বল্প আয়ের মানুষ কষ্টে আছেন। তা দেখে শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে।তিনি সাধারণ মানুষদের জন্য কাজ করেন, চিন্তা করেন। আমারা ভাগ্যবান, শেখ হাসিনার মত নেতাকে পেয়েছে।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও অ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD