1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে বলেছেন ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
সংগ্রহকৃত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এর জবাব আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে।

সোমবার (২৮ নভেম্বর) পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শাহজাহান খানের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এই মন্তব্য করেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান খান।

মির্জা ফখরুল বলেন, ‘এই চলমান আন্দোলনে ইতোমধ্যেই ৭ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। দুই জন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। আর আজকে তাদের নির্যাতনে একজন সাবেক সংসদ সদস্যের জীবন চলে গেল।’

তিনি বলেন, ‘এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তিনি বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়েছেন এবং তাকে পিটিয়ে মারাত্মকভাবে সেদিন আহত করা হয়েছিল। এতে তার কিডনি ফেটে যায়।’

পাশাপাশি, শাহজাহান খানের মৃত্যুতে দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে বিরাট শূণ্যতা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে তেলিখালী এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের লোকজন তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করেন তার ছেলে শিপলু খান। আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD