1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

৪০ বছরের পুরোনো স্মৃতিতে ফিরছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবে অস্টেলিয়া। তবে শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল যাই হোক না কেন, ম্যানচেস্টারে তিনটি ম্যাচে মাঠে নামলেই ৪০ বছরের পুরোনো ইতিহাস ফিরিয়ে আনবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুদল।

করোনা মহামারির কারণে ইংল্যান্ড তাদের হোম সিরিজের সব ম্যাচ খেলছে ম্যানচেস্টার ও সাউদাম্পটনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সাউদাম্পটনে। এবার তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

গত চার দশকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজে পর পর তিনটি ওয়ানডে ম্যাচ কখনো একই মাঠে খেলা হয়নি। শেষবার দুই দল ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেছিল মেলবোর্নে ১৯৭৯-৮০ মৌসুমে। অর্থাৎ, ৪০ বছর পর আবার সেই ছবি ফিরে আসতে যাচ্ছে।

সাউদাম্পটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ওয়ানডে সিরিজেও তারাই এগিয়ে থাকছে। গত বছর আইসিসি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড মোটেও খুশি করার মতো নয়। বিশ্বকাপের পর ৭টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমে মাত্র ২টিতে জয় তুলে নিতে পেরেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD