1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

কোয়ারেন্টাইন জটিলতায় শ্রীলঙ্কা সফর / দৈনিক প্রথম সময়

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে জটিলতা দেখা দিয়েছে। লঙ্কান স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ দলের জন্য তাদের নির্ধারিত কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা মেনে যেতে বলেছে। বিদেশিদের জন্য ১৪দিন হোটেলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা। এই সময়ে শুধু হোটেল কক্ষে থাকা ছাড়া অন্য কিছু করতে পারবেন না কেউ। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্যও সেই নিয়ম রাখতে চায়। সে অনুযায়ী কোয়ারেন্টাইনের ১৪ দিনে (দুই সপ্তাহ) কোনোরকম অনুশীলন করতে পারবে না বাংলাদেশ। কিন্তু এতদিন শুধু হোটেলে বসে থাকলে অনুশীলনের সময় কম পাবে বাংলাদেশ। বিসিবি চাইছে কোয়ারেন্টাইনের সময়ে নিজেদের মধ্যে অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ খেলতে। তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনানুষ্ঠানিক ভাবে ওই খবর পাওয়ার পর নতুন জটিলতা দেখা দিয়েছে সফরটি নিয়ে।

 বিসিবি চাইছে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের সময় যতটা সম্ভব কম করা।  এ নিয়ে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আশা করছেন এক সপ্তাহের বেশি কোয়ারেন্টাইন করতে হবে না দলকে। আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা আছে বাংলাদেশ দলের। তিন টেস্টের সিরিজ শুরু হবে ২৪ অক্টোবর থেকে। এই সিরিজের জন্য বিশাল বহরের দল পাঠানোর কথা বিসিবির। জাতীয় দলের সঙ্গেই হাই পারফরম্যান্স দলও একই সঙ্গে সফরে যাবে। জাতীয় দলের সিরিজের পাশাপাশি লঙ্কান হাই পারফরম্যান্স দলের সঙ্গেও বাংলাদেশ এইচপি দলের সিরিজ আছে। এ জন্য দুই দল একসঙ্গে গিয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে, এমন পরিকল্পনা রেখেছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক সূচিও এখনো চূড়ান্ত হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই না তিন টেস্টের সিরিজ খেলবে তাও ঠিক হয়নি। কোয়ারেন্টাইনের সময়ের পাশাপাশি দুই বোর্ড সিরিজ কত ম্যাচের হবে তা জানার আপেক্ষায় আছে। এসএলসির সঙ্গে বিসিবির প্রাথমিক আলোচনায় ছিল, বাংলাদেশ দলকে সেখানে গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে। দেশে চার দফায় করোনাভাইরাস পরীক্ষা করিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সফরের জন্য ২১ সেপ্টেম্বর থেকে আবাসিক ক্যাম্প শুরু করছে বিসিবি। এজন্য একদফা করোনা টেস্ট হয়েছে ক্রিকেটারদের। এরপর আনুষ্ঠানিক ভাবে ১৮, ২১ ও ২৪ সেপ্টেম্বর করোনা টেস্ট হবে। শ্রীলঙ্কায় গিয়েও পরীক্ষা হবে। সেটির ফল পাওয়া সাপেক্ষে সেখানে যাওয়ার তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরুর করার কথা ছিল ক্রিকেটারদের। তবে লঙ্কান স্বাস্থ্য অধিদপ্তরের কোয়ারেন্টাইন পরিকল্পনার কারণে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে।

বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী গতকাল বললেন, ‘শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। স্পেসিফিক কোয়ারেন্টাইন রিকোয়েরমেন্ট যেগুলো, তারা চেষ্টা করছে বিষয়গুলো যত কমিয়ে আনা যায়। সবশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে, সর্বোচ্চ ৭ দিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের নির্ধারিত প্রোগ্রাম আমরা করতে পারব। সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায়, তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেভাবেই এগোতে পারব।’

এর আগে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, ‘শ্রীলঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম আমরা জানতে পেরেছি। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের কোয়ারেন্টাইন পদক্ষেপ নিয়ে কিছু জানি না। আনুষ্ঠানিক ভাবে কিছু জানার পরই আমরা নিজেদের সিদ্ধান্ত নেব।’

এদিকে বাংলাদেশে আসা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুককে যেন কোয়ারেন্টাইন করতে না হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই অনুমতি চেয়ে রেখেছে বিসিবি। নিজ দেশ থেকে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া কোচরা বাংলাদেশে করোনা টেস্ট করিয়েও নেগেটিভ হয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD