ভারতকে হারানোর স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। বরং বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে দ্বিতীয় লেগের ম্যাচটায় কঠিন পরীক্ষা দিতে হলো জামাল ভূঁইয়াদের। ভারত বুঝিয়ে দিল শক্তির ব্যবধানটাও।
সোমবার ভারতের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ভারতের পক্ষে দুটি গোলই করেছেন অধিনায়ক ছেত্রি।
প্রথমার্ধে একের পর এক আক্রমণের পরও গোলের দেখা পায়নি ভারত। বাংলাদেশ রক্ষণ আগলে রেখে অন্তত এক পয়েন্ট আদায়ের চেষ্টা করল বটে। তবে জেমি ডের দলের সেই চেষ্টাও বৃথা। ভারতের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রি গড়ে দিলেন ম্যাচের ব্যবধান। বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বে প্রথম জয়ের দেখা পেল প্রতিবেশী দেশ।