1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মেসি বুধবার মধ্যরাতে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৮ জুলাই, ২০২১

লিওনেল মেসি বুধবার মধ্যরাতে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন। তবে সেটা মাত্র কয়েক ঘণ্টার জন্য।

কোপা আমেরিকা জয়ের পর থেকেই পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। মিয়ামি ও ডোমিনিকান রিপাবলিকে চুটিয়ে অবকাশ যাপন করেছেন গত কিছুদিন। সেখান থেকেই ফিরতে যাচ্ছেন বার্সেলোনাতে। তবে সেটা স্থায়ীভাবে নয়।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, আরো কিছুদিন ছুটি উপভোগ করবেন এই আর্জেন্টাইন।

দেশের হয়ে একটি ট্রফি জয় ছিল মেসির জন্য পরম আরাধ্য এক বিষয়। যে স্বপ্ন পূরণের পর এখন কিছুটা নির্ভার মেসি। তবে বার্সেলোনা ভক্তদের সময় কাটছে বেশ উদ্বেগের মধ্যে। মেসির ক্যাম্প ন্যুতে থাকার বিষয়টি যে এখনো নিশ্চিত হয়নি।

মেসিকে ধরে রাখতে হলে বেতন ব্যয় সামঞ্জস্য করতে হবে বার্সাকে। স্প্যানিশ জায়ান্টরা এখনো সে নিয়ে কাজ করছে। তবে মেসি তাদের হয়ে খেলবেন বলে আত্মবিশ্বাসী ক্লাবটি। নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষই নীতিগত চুক্তিতে পৌঁছেছে।

এদিকে সার্জিও আগুয়েরো ও এমারসন ২ আগস্ট তাদের ন্যু ক্যাম্প অধ্যায় শুরু করবেন। মেসির অনুশীলনে যোগ দেওয়ার তারিখ এখনো নিশ্চিত নয়। কারণ আইনগতভাবে তিনি এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। গত মাসেই কাতালান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে তার।

শনিবার জার্মান ক্লাব স্টুটগার্টের মাঠে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। আশা করা হচ্ছে, বার্সেলোনা জার্মানি থেকে ফেরার পর মেসি রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরু করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD