1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দুর্দান্ত বেনজেমায় শীর্ষে রিয়াল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে করিম বেনজেমার গোলক্ষুধা যেন বেড়েই চলেছে। কয়েক মৌসুম ধরে এই ফরাসি স্ট্রাইকারের ফর্ম দেখে মনে হচ্ছে, ক্যারিয়ারের মধ্যগগণেই আছেন তিনি। অথচ এরই মধ্যে জীবনের ৩৩টি বসন্ত কাটিয়েছেন বেনজেমা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ১৫ ম্যাচেই ১৪ বার গোলোৎসবে মেতেছেন, পাশাপাশি করিয়েছেন আরও ৮টি।
শনিবার লা লিগার ম্যাচে বার্নাব্যুতে রায়ো ভায়োকানোকে আতিথ্য দিয়েছিল রিয়াল। যথারীতি এই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন বেনজেমা। এই ফরাসি তারকার সঙ্গে টনি ক্রুসের গোলে সফরকারীদের ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে রিয়াল। ১৪ মিনিটে মার্কো আসেনসিওর পাস থেকে দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রুস। গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় লস ব্ল্যাঙ্কোসরা। ফলও পেয়ে যায় দ্রুতই। বক্সের বাঁ প্রান্ত থেকে আলাবার বাড়ানো বলে স্বাগতিক শিবিরকে দ্বিতীয় গোল উপহার দেন বেনজেমা। বিরতির আগেই ২-০-তে এগিয়ে থাকা রিয়াল এর পরে অনেক চেষ্টা করেও আর গোলমুখ খুলতে পারেনি। উল্টো ম্যাচের ৭৬ মিনিটে সফরকারীদের হয়ে ব্যবধান কমান রাদামেল ফ্যালকাও। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল।
অন্যদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার খারাপ সময় যেন পিছু ছাড়ছেই না। শনিবার সেল্টা ভিগোর মাঠে আতিথ্য নিয়েছিল কাতালনরা। এদিনই কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাবের সাবেক কিংবদন্তি জাভি হার্নান্দেজ। যদিও সেল্টার বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন না জাভি, তবুও বার্সার প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল, খারাপ সময় বুঝি এবার ছুটি দিচ্ছে কাতালানদের। আনসু ফাতি, সার্জিও বুসকেটস আর মেমফিস দেপাইয়ের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। কিন্তু ম্যাচ শেষ হতে হতেই স্কোরলাইন ৩-৩! লিগে ১২ ম্যাচ খেলা কাতালান ক্লাবটি এরই মধ্যে পয়েন্ট তালিকার নয়ে। লিগ শিরোপা তো দূরের কথা, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না, সেই শঙ্কাই চেপে ধরেছে বার্সাকে।
অন্যদিকে লিগ ওয়ানের খেলায় এদিন মাঠে নেমেছিল পিএসজি। পায়ের মাংসপেশির চোটে এই ম্যাচেও দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন জাদুকরকে ছাড়া বর্দুর বিপক্ষে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি প্যারিসের ক্লাবটিকে। নেইমার জুনিয়রের জোড়া গোলের সঙ্গে কিলিয়ান এমবাপের ঝলকে ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে পিএসজি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। লিগ ওয়ানের প্রথম ১৩ ম্যাচ শেষে এরই মধ্যে দ্বিতীয় স্থানে থাকা লেসের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে নেইমার-এমবাপেরা। একইদিনে সিরি আ’তে ফ্লোরেন্তিনোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে জুভেন্টাস। স্বাগতিকদের হয়ে গোল করেছেন কলম্বিয়ান তারকা হুয়ান কুয়াদ্রাদো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD