1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।

বাংলাদেশের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে ২ উইকেটে ১০৯ রান করে পাকিস্তান। এর আগে টাইগাররা ১২০ বল ব্যাট করে ৫৭টি ডট দিয়ে ৭ উইকেটে করে ১০৮ রান। প্রথম ম্যাচে পাকিস্তান জেতে ৪ উইকেটে।

সামান্য পুঁজি নিয়ে এই ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। সাফল্য বলতে কেবল মুস্তাফিজুর রহমানের উইকেট। দলীয় ১২ রানে বোল্ড হন বাবর আজম (১)।

অধিনায়ককে হারালেও পরে আর কোনো বিপদ ঘটতে দেননি ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। ৭৮ বলে ৮৫ রানের জুটি গড়ে জয়টা হাতের মুঠোয় নিয়ে আসেন দুজনে। রিজওয়ানকে (৩৯) ফেরান আমিনুল ইসলাম বিপ্লব।

এর আগে ফখরকেও সাজঘরে ফেরাতে পারতেন তিনি। কিন্তু বাউন্ডারিতে ক্যাচ ছাড়েন সাইফ হাসান। পরে তার বলে রিজওয়ানের আরেকটি ক্যাচ ছাড়েন তাসকিন আহমেদ।

পাকিস্তানের জয়ের বাকি কাজটা সারেন ফখর ও হায়দার আলী (৬*)। তার মধ্যে ফখর ৫১ বলে ২ চার ও ৩ ছয়ে করেছেন অপরাজিত ৫৭ রান। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

শনিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। শাহীন শাহ আফ্রিদির করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার সাইফ। তিনি গোল্ডেন ডাক নিয়ে ফেরার পরের ওভারে মোহাম্মদ নাঈমকে ফেরান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ৮ বলে মাত্র ২ রান করেন বাংলাদেশি ওপেনার।

এরপর পাল্টা জবাব দিতে চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। তাদের ৪৬ রানের জুটি ভাঙেন স্পিনার শাদাব খান। ২১ বলে ২০ রানে ফেরেন আফিফ। প্রয়োজনের সময় আবারও ব্যর্থ অধিনায়ক মাহমুদউল্লাহর (১২) ব্যাট।

৩৪ বলে ৫ চারে দলীয় সর্বোচ্চ ৪০ রান করে শাদাবের দ্বিতীয় শিকার হন শান্ত। এরপর উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ১৩ বলে ১১, মাহেদি হাসানের ৮ বলে ৩ এবং বিপ্লবের ১৬ বলে অপরাজিত ৮ রানের ‍সুবাদে কোনোভাবে শতরান পার করে বাংলাদেশ। তাসকিন অপরাজিত ছিলেন ২ রানে।

পাকিস্তানের হয়ে ৪ ওভার বল করে ২টি করে উইকেট নিয়েছেন আফ্রিদি ও শাদাব। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে সোমবার (২২ নভেম্বর), মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD