1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিজয়ের মাসে দেশবাসীকে আরো একটি আনন্দের উপলক্ষ এনে দিল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

বিজয়ের মাসে দেশবাসীকে আরো একটি আনন্দের উপলক্ষ এনে দিল বাংলাদেশের মেয়েরা। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নিল মারিয়া মান্দারা। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন আনাই মগিনী। ৮০ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে সাহেদা আক্তার রিপার ব্যাক হিল থেকে দূরপাল্লার শটে দর্শনীয় এক গোল করেন আনাই মগিনি। টুর্নামেন্টে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৮ সালে প্রথমবার আয়োজিত এই আসরে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেবার অবশ্য অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে ছিল আসরটি। এবার বয়সের মানদণ্ড এক বাড়ানো হয়েছে।

শেষ ৬ বছরে বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা নিয়মিত দেশকে সাফল্য উপহার দিয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখল। বছরের শেষে এসে ক্রীড়াঙ্গনে নিশ্চিতভাবেই যা অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হবে। এবারের টুর্নামেন্টে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। অর্থাৎ অপরাজিত চ্যাম্পিয়ন গোলাম রব্বানী ছোটনের দল। শুধু তাই নয়, মারিয়া মান্দারা কোনো গোলই হজম করেনি আসরে। ভারতকে এবারের আসরে তারা টানা দুই ম্যাচে হারাল। এর আগে রাউন্ড রবিন লিগের ম্যাচেও ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এদিন বাংলাদেশের মেয়েদের খেলা উপভোগ করতে গ্যালারি ছিল পূর্ণ। সেই মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে স্বাগতিকেরা। তবে গোল মিলছিল না কিছুতেই। শেষ দিকে ডিফেন্ডার আনাইয়ের গোলে স্বস্তি মেলে। রাউন্ড রবিন লিগে নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরে ভুটানকে ৬-০ গোলে হারানোর পর ভারতের সঙ্গে ১-০ গোলের জয়। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে উড়িয়ে লিগ পর্বে সেরা হয়ে ফাইনালে উঠে মেয়েরা। পুরো আসরে বাংলাদেশের গোল সর্বোচ্চ ২০টি। ৫ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সাহেদা আক্তার রিপা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন কক্সবাজারের এই মেয়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD