মরিয়ম গ্রুপ ও মরিয়ম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিসেস মরিয়ম হেলাল সোমবার ভোর ৩.১৫ সময় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৯৩ বৎসর বয়সে তাঁর মৃত্যু হয়।
তিনি জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ এর ছোট বোন ও জনাব আফসার উদ্দিন আহমেদ খাঁন এর বড় বোন ছিলেন। মৃত্যুকালে তিনি, এক মেয়ে মিসেস হোসনে আরা চৌধুরী (বিনু) ও চার ছেলে- ড. আব্দুল কাদের (হিরণ), এম. এম. করিম আহমেদ, আলম আহমেদ ও এম. এম. ইকবাল আহমেদ সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে মরিয়ম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।