1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাকিতিচের গোলে শীর্ষে ফিরল বার্সেলোনা

Reporter Name
  • প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

চলতি মৌসুমে দুইবার পেতে হয়েছে হারের তেতো স্বাদ। শঙ্কা জেগেছিল আবারও অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর। দারুণ এক গোলে বার্সেলোনার ত্রাতা ইভান রাকিতিচ। লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতেছে কিকে সেতিয়েনের দল। ২০১৮ সালের মার্চের পর এই প্রথম বিলবাওয়ের বিপক্ষে জিতল বার্সেলোনা।

এই ম্যাচ জিতে ফের লা লিগার শীর্ষস্থানে উঠলো বার্সেলোনা। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ ৬৫।

টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন না মেসি। তাতে ৬৯৯ গোল নিয়ে এখনও ৭০০তম গোলের অপেক্ষা করতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

ন্যু ক্যাম্পে এদিনও বার্সার সেরা পারফর্ম দেখা যায়নি। ম্যাচের মোড় ঘুরে যায় ৭১ মিনিটে। বক্সের মধ্যে অরক্ষিত থাকা রাকিতিচকে দিয়ে গোল করান মেসি। খেলার শেষ মুহূর্তে মাইলফলকের গোলটি করতে পারতেন এলএমটেন। কিন্তু তার জোরালো শটটি গোলপোস্টের কয়েক ইঞ্চি দূর দিয়ে যায় মাঠের বাইরে।

যোগ করা সময়ে আনসু ফাতি পোস্টে শট নেন। আর্তুরো ভিদালও নাম লিখতে পারতেন গোলদাতার খাতায়। কিন্তু গোলরক্ষক উনাই সিমন রুখে দেন তাদের।

বার্সেলোনার পোস্টেও ভীতি তৈরি করেছিল বিলবাও। বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন প্রতিহত করেন উনাই লোপেজের ক্রস। লোপেজের বাড়ানো ফ্রি কিক থেকে আলভারেস হেড করেন। টের স্টেগেনের কপাল ভালো যে বার্সা ডিফেন্ডার বিলবাও খেলোয়াড়ের হেড ফিরিয়ে দেন।

বিরতির পর মেসির চতুর পাস থেকে আন্তোয়ান গ্রিজমান গোল করতে ব্যর্থ হন। গ্রিজমান ছিলেন নিষ্প্রাণ। টানা ৭টি লিগ ম্যাচে গোল নেই তার। ফরাসি ফরোয়ার্ড না পারলেও ম্যাচ শেষ হওয়ার ১৯ মিনিট আগে একমাত্র গোল আসে রাকিতিচের পা থেকে।

লুই সুয়ারেসের শট গোলকিপারের হাতে লেগে মাঠের বাইরে গেলে কর্নার হয়। ভক্তদের জয়ের স্বাদ আরও বেড়ে যেতে পারতো মেসি যদি গোলের আরেকটি সেঞ্চুরি পূর্ণ করতে পারতেন। কিন্তু তাকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD