1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অঘটন এড়িয়ে কোয়ার্টারে জোকোভিচ / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ফ্রেঞ্চ ওপেনের অঘটনের শিকার হয়েছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন কৃষ্ণকলি ২১ বছর বয়সি অ্যালেনা রিবাকিনার কাছে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। পরদিন সোমবার একই শঙ্কার মুখে পড়েছিলেন নোভাক জোকোভিচ। সোমবার চতুর্থ রাউন্ডে সার্ব তারকাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলেন ১৯ বছরের লরেঞ্জো মুসেত্তি। তবে এই ইতালিয়ান খেলোয়াড় শেষতক পিছু হটলে পাঁচ সেটের থ্রিলার জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখান জোকোভিচ।

১৮টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক তরুণ প্রতিপক্ষের কাছে হেরে যান প্রথম দুই সেট, ৭-৬ (৯-২) ও ৭-৬ (৭-২) গেমে। তবে তৃতীয় সেটে দারুণভাবেই ঘুরে দাঁড়ান জোকোভিচ, জিতেন ৬-১ গেমে। পরের সেটে মুসেত্তিকে ৬-০ গেমে উড়িয়ে দেন সার্ব কিংবদন্তি। পঞ্চম সেটেও ইতালিয়ান খেলোয়াড় পিছিয়ে পড়েন ৪-০ গেমে। এরপর চোটের কারণে মুসেত্তি সরে দাঁড়ালে ভয় কাটিয়ে শেষ আট নিশ্চিত করেন জোকোভিচ।

একই দিনে আলেক্সান্ডার জেভেরভ পেয়েছেন অনায়াস জয়। জাপানিজ প্রতিপক্ষ কেই নিশিকোরিকে সরাসরি গেমে (৬-৪, ৬-১, ৬-১) উড়িয়ে দিয়েছেন জার্মান তারকা। একই দিনে শেষ আটে তার সঙ্গী হয়েছেন ডিয়েগো শোয়ার্টজম্যান। এই আর্জেন্টাইন চতুর্থ রাউন্ডে ৭-৬ (১১-৯), ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ইয়ান-লিনার্দ স্টার্ফকে। পুরুষ এককে কোয়ার্টার নিশ্চিত করেছেন মাতেও বেরেত্তিনি। হাঁটুর চোটের কারণে রজার ফেদেরার রোলা গারো থেকে সরে দাঁড়ানোয় কোনো লড়াই ছাড়াই আরও একধাপ এগিয়ে গেলেন ইতালিয়ান টেনিস খেলোয়াড়।

আজ কোয়ার্টারে জেভেরেভের প্রতিপক্ষ আলেহান্দ্রো ডেভিডোভিচ ফকিনা। চতুর্থ রাউন্ডে নিশিকোরির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আরও ভালো কিছুর প্রত্যাশায় জেভেরেভ। রোলা গারোর ফাইনালে চোখ ২৪ বছর বয়সি এই জার্মান তারকা বলেন, ‘অসাধারণ খেলেছি আমি, তবে টুর্নামেন্ট এখানেই শেষ নয়। আশা করি, আমরা আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে এবং আমরা দেখব এগুলো কেমন হয়। আমি মনে করি, যদি আমি নিজের সেরা টেনিস খেলি তা হলে আমাকে হারানো কঠিন।’

এদিকে নারী এককে শেষ আটে পৌঁছে গেছেন কোকো গউফ এবং বারবোরা ক্রেজভকোভ। দুজনেই সরাসরি সেটের জয়ে উতরে গেছেন চতুর্থ রাউন্ডের বাধা। ক্রেজভকোভ স্লোয়ানে স্টেফেন্সকে হারিয়েছেন ৬-২, ৬-০ গেমে। গউফ ওন্স জাবেউরকে পরাস্ত করেছেন ৬-৩, ৬-১ গেমে। ১৫ বছরে তিনিই সর্বকনিষ্ঠ আমেরিকা ললনা হিসেবে নিশ্চিত করেছেন প্যারিস চ্যাম্পিয়নশিপ। এতদিন রেকর্ডটা ছিল জেনিফার ক্যাপ্রিয়াতির দখলে (১৯৯৩ সালে)। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ গউফ মুখোমুখি হবেন ক্রেজভকোভের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD