1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দুবাই থেকে সকাল সকাল ঢাকায় পাকিস্তান/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে এখন ফাইনালের প্রস্তুতি নিতো পাকিস্তান। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের অভিযান শেষ হয়ে গেছে সেমিফাইনালে।

দুবাইয়ে অজিদের বিপক্ষে হারের পর আর দেশে ফেরত যায়নি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এখন তাদের সামনে কেবল একটাই ভাবনা— মিরপুরে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ।

এই দ্বিপক্ষীয় সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসতে দেরিও করল না পাকিস্তান। বিশ্বকাপের শেষ চারে হারের ৩২ ঘণ্টা পর বিশ্বকাপ স্কোয়াড নিয়েই শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় ঢাকায় পা রাখল তারা।

দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান। ২০১৫ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশ সফরে এলো তারা।

পাকিস্তানের এই বহরের সঙ্গে আসেননি বাবর আজম। দুই দিন পর (১৬ নভেম্বর), অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়ে বাংলাদেশে আসবেন পাকিস্তানি অধিনায়ক। তবে এই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হচ্ছে না আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের।

করোনার প্রকোপ থেকে গেলেও বাংলাদেশ সফরে কোনো ধরনের কোয়ারেন্টিন জটিলতায় যেতে হচ্ছে না। শনিবার বিশ্রাম নিয়ে রবিবার থেকে অনুশীলনের জন্য মাঠে নামতে পারবে পাকিস্তান।

তবে শর্ত অনুযায়ী, অনুশীলন শুরুর আগে নামার আগে শনিবার স্কোয়াডে থাকা পাকিস্তান ক্রিকেট দলের সবার করোনা পরীক্ষা দিতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে অনুশীলনের অনুমতি পাবে তারা।

১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD