1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

৮০০ গোলের মাইলফলকের দেখা পেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

প্রথম সময় অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
৮০০ গোলের মাইলফলকের দেখা পেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, সেজন্য তার খেলতে হয়েছে ১০৯৭ ম্যাচে।  বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে আর্সেনাল নেমেছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, তাদেরই মাঠে। স্বাগতিকদের ৩-২ গোলের জয়ে জোড়া গোল রোনালদোর। এর মধ্যে প্রথম গোলটি করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৮০০তম গোলে দেখা পান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
ইউনাইটেডে দুই স্পেলে এ নিয়ে ১৩০ গোল করলেন রোনালদো। প্রথম মেয়াদে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে আসার আগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে করেন ৫ গোল। ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে।
জুভেন্টাসের হয়ে ১০১ গোল এবং ১১৫ গোল করেছেন পর্তুগালের হয়ে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবল, চ্যাম্পিয়নস লিগ এবং রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোই সর্বোচ্চ গোলদাতা।
ফুটবলে অফিশিয়াল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা নিরঙ্কুশভাবে বেছে নিতে শুরু থেকে সঠিক তথ্য-পরিসংখ্যান সংরক্ষণ করা না হলেও রোনালদোই যে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চেক কিংবদন্তি জোসেফ বাইকানের গোলসংখ্যা কোথাও ৮২১, কোথাও আবার ৮০৫।
তবে এর মধ্যে রিজার্ভ দলের হয়ে করা গোল এবং আন-অফিশিয়াল ম্যাচও রয়েছে। ব্রাজিলের দুই কিংবদন্তি পেলে ও রোমারিও নিজেদের ক্যারিয়ারে গোলসংখ্যা অন্তত ১০০০ বলে দাবি করেন। কিন্তু শুধু অফিশিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেব করলে তাদের গোলসংখ্যা সাত শ-তে নেমে আসে।
রোনালদো ক্যারিয়ারে সেরা মৌসুমের দেখা পেয়েছেন রিয়ালের জার্সিতে। ২০১৪-১৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ৬১ গোল করেছিলেন রোনালদো। সেভিয়া তার প্রিয় প্রতিপক্ষ— ১৮ গোল করেছেন ২৭ ম্যাচ খেলে।

২০১৫ সালে গ্রানাদা ও এস্পানিওলের বিপক্ষে এক ম্যাচে একাই পাঁচটি করে গোলও করেছেন রোনালদো। তার ক্যারিয়ারে ৮০০ গোলের এ মাইলফলক ছোঁয়া কতো কঠিন, তা বুঝিয়ে দেবে একটি হিসেব—টানা ২০ মৌসুমে ৪০টি করে গোল করলে এই মাইলফলক ছোঁয়া সম্ভব।
মেসি-রোনালদোর বাইরে হিসেব করলে টানা চার-পাঁচ মৌসুম উত্তুঙ্গ ফর্মের খেলোয়াড় খুঁজে পাওয়াই তো কঠিন, সেখানে টানা ২০ মৌসুম! এর সঙ্গে যোগ করুন ২২৯টি ‘অ্যাসিস্ট’ (গোল বানানো) ও ৩৪টি শিরোপা।
রোনালদোর করা এই ৮০১ গোলের মধ্যে ৫১০টি এসেছে ডান পায়ে, ১৪৯ গোল বাঁ পায়ে, হেডে ১৪০টি এবং শরীরের অন্য জায়গা থেকে এসেছে বাকি ২ গোল।
ফুটবল পরিসংখ্যানের আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফের মতে, ক্যারিয়ারে সর্বোচ্চ গোলসংখ্যায় রোনালদোর নিকটতম পেলে (৭৬৯), রোমারিও (৭৬১) ও ফেরেঙ্ক পুসকাস (৭৬১)। ৭৫৬ গোল নিয়ে তারপরই লিওনেল মেসি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD