1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আয়া সোফিয়ায় তিন মাসে ১৫ লাখ দর্শনার্থী / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের মুসলিম পর্যটকদের পছন্দের অন্যতম শীর্ষে রয়েছে তুরস্ক। আর দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থানগুলোর অন্যতম হলো- আয়া সোফিয়া। ১৯৮৫ সালে জাদুঘর হিসেবে স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত হয়। ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় পাঁচশত বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ বছর যাবৎ এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল।

চলতি বছরের ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রূপান্তরিত করার আদেশটি রহিত করার পর আয়া সোফিয়া পুনরায় মসজিদ হিসেবে চালু হয়। এবং ২৪ জুলাই আয়া সোফিয়ায় প্রথমবারের মতো ৮৬ বছর পর জুমার নামাজ আদায় করা হয়।

এর পর থেকে আয়া সোফিয়ায় নিয়মিত নামাজ চলছে। তবে এটি অমুসলিম ও বিদেশি পর্যটকদের জন্যও খোলা রাখা হয়েছে। নামাজের সময় অন্যান্য ধর্মাবলম্বীদের স্থাপনা ও নিদর্শনগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। দর্শনার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে আয়া সোফিয়া দেখার সুযোগ পান।

মসজিদে রূপান্তরিত হওয়ার পর থেকে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আয়া সোফিয়ার সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব পেয়েছে। আর দেশটির ধর্মবিষয়ক অধিদপ্তর ধর্মীয় সেবার দিকগুলো তদারকি করে থাকে। মসজিদে রূপান্তরের পর থেকে ঐতিহাসিক এই স্থাপনাটি বিনামূল্যে পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর আগে টিকিট কেটে আয়া সোফিয়া দেখতে হতো।

ভ্রমণপিপাসুদের কাছে পর্যটনের ক্ষেত্রে তুরস্কের অন্যতম গন্তব্য আয়া সোফিয়া। এর প্রমাণ আবারও পাওয়া গেল। জুলাইয়ের শেষ সপ্তাহে আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেওয়ার পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ লাখ দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে ইস্তাম্বুলের মুফতি ও আয়া সোফিয়ার এক কর্মকর্তা মাহমুদ আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন। এ ছাড়াও প্রতিদিন হাজার হাজার তুর্কি ও বিদেশি নাগরিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD