ভারতের ইংরেজি ভাষার টিভি চ্যানেল টাইমস নাউয়ের বিরুদ্ধে খেপেছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। টাইমস গ্রুপের মালিকানাধীন এই চ্যানেলটি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দাবি করে, ৭৭ বছর বয়সী অমিতাভ করোনা থেকে মুক্তি পেয়েছেন।
হাসপাতালে থাকা অমিতাভ এটি দেখে টুইটে লিখেছেন, ‘এটি ভুল, দায়িত্বজ্ঞানহীন, ভুয়া এবং সংশোধনাতীত মিথ্যা। ’
অমিতাভের পাশাপাশি বচ্চন পরিবার থেকে অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আট বছর বয়সী আরাধ্যা বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছেন।
তারা সবাই হাসপাতালে।
চলতি মাসের শুরুতে বচ্চন পরিবার থেকে সবার আগে সংক্রমিত হন অমিতাভ এবং অভিষেক। এরপর তারা মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন।
পরে ঐশ্বর্য এবং আরাধ্যার নুমনায় পজিটিভ রেজাল্ট আসে। উপসর্গ বাড়তে থাকলে তাদেরও পরে হাসপাতালে নেয়া হয়।
অমিতাভ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়ে যাচ্ছেন।