1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সুশান্তর ৫০ কোটি রুপি নিয়ে মুম্বাই-বিহার পুলিশের তিক্ততা!

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে কিছুদিন ধরে মুম্বাই ও বিহার পুলিশের মধ্যে টানাপোড়েন চলছে। সোমবার তা আরও তিক্ত মোড় নিল। বিহারের ডিরেক্টর জেনারেল অব পুলিশ গুপ্তেশ্বর পান্ডে মুম্বাই পুলিশকে সরাসরি প্রশ্ন করেন, কেন তারা সুশান্তর টাকা তছরুপের দিকটা খতিয়ে দেখছেন না?

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “গত চার বছরে সুশান্তর ব্যাংক অ্যাকাউন্টে ৫০ কোটি রুপি জমা পড়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো টাকাটাই সেই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে।

এক বছরে তার অ্যাকাউন্টে ১৭ কোটি রুপি জমা পড়েছিল। এর মধ্যে ১৫ কোটিই তুলে নেওয়া হয়েছে। এটা কি তদন্তের দিক থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়? আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। আমরা মুম্বাই পুলিশকে প্রশ্ন করছি, কেন এই ধরনের লিড ধামাচাপা দেওয়া হচ্ছে। ”

সুশান্তর মৃত্যু তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপ চেয়ে ইতোমধ্যে সরব হয়েছেন পরিবার-অনুরাগীরা, এমনকি রাজনৈতিক নেতারাও। এরই পরিপ্রেক্ষিতে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং-এর সঙ্গে কথা বলার পর এই প্রস্তাব দেন তিনি।

নীতীশ কুমার জানান, তিনি সুশান্তর বাবার সঙ্গে কথা বলেছেন। তার পরিবার চায় না এই মামলার তদন্ত পুলিশ করুক।

তারা চায় সিবিআইয়ের তদন্ত। সুশান্তর মৃত্যুর তদন্তে যাওয়া বিহারের আইপিএস অফিসারকে জোর করে মুম্বাইয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিহার পুলিশের ডিজি। সেই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন নীতীশ কুমার।

এ দিকে সুশান্তর বাবা কে কে সিং একটি ভিডিও বার্তায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। মুম্বাই পুলিশের তদন্তে চরম গাফিলতির অভিযোগ এনে  বলেন, “গত ২৫ ফেব্রুয়ারি বান্দ্রা পুলিশকে জানিয়েছিলাম আমার ছেলের জীবন বিপদের মুখে। ১৪ জুন ও মারা গেছে এবং আমি গত ২৫ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছিলাম। ছেলের মৃত্যুর ৪০ দিন পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমি পাটনাতে এফআইআর দায়ের করেছি। ”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD