1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ডানা মেলছে আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

১ অক্টোবর থেকে ময়মনসিংহে শুরু হয়েছে নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় অভিনয় করছেন আশনা হাবীব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, আশীষ খন্দকার, দোয়েল’সহ আরও অনেকে। নাসির উদ্দীন ইউসুফের গল্পে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। এর আগে ২০১৬ সালের মার্চে সিনেমাটির শ্যুটিং শুরু হয়েছিল। তখন শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি, দোয়েলসহ অনেকেই।

নতুন পর্যায়ে শ্যুটিং নিয়ে আতিক জানান, গৌরীপুরে শ্যুটিং চলছে। বেশ ভালোভাবেই এখানে কাজ করতে পারছি। এই লটে ৮ তারিখ পর্যন্ত শ্যুটিং করব।

আতিক বলেন, ‘সিনেমার ভাষা হচ্ছে ‘গ্লোবাল ল্যাঙ্গুয়েজ’। সেখানে আমাদের প্রচেষ্টা থাকবে সিনেমায় নিজেদের ভাষাকে প্রতিষ্ঠিত করা। বলা যায়, আপন ভাষার সন্ধানে কাজ করবে এ চলচ্চিত্রটি। বাংলা সিনেমায় যে দুর্গতি চলছে, তা থেকে সিনেমাকে উদ্ধারের একটি প্রচেষ্টা হবে এটি।’

গল্পের বিষয়-বিন্যাস ও নির্মাণ মিলিয়ে আতিকের নাটক নতুন ভাষ্য তৈরি করে। তিনি দার্শনিক অভিব্যক্তি যুক্ত করেছেন বাংলাদেশের টেলিভিশন নাটকে। যার প্রকাশ অনেকটা সিনেমার বড় ক্যানভাসের সঙ্গে তুল্য। লম্বা ক্যারিয়ারে মাত্র একটি সিনেমা নির্মাণ করায় অনুরাগীরা প্রায়ই অনুযোগ করেন। চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, এ জার্নি বাই বোট, বিকল পাখির গান, কুসুমের চারপাশ, একটা ফোন করা যাবে প্লিজ-এর মতো টিভি ফিকশন নির্মাণ করেছেন আতিক। সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পতঙ্গ শিকারী ফুল’। ২০১০ সালে নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডুবসাঁতার’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে দুই সিনেমা ‘পেয়ারার সুবাস’ ও ‘মানুষের বাগান’।

‘পেয়ারার সুবাস’ নিয়ে তিনি বলেন, ‘বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প পেয়ারার সুবাস। যা প্রায় প্রতিটি বাঙালি নারীর বৈবাহিক যৌনজীবনের অভিজ্ঞতাকে উপস্থাপন করবে। ছবিতে জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে। এছাড়াও তারিক আনাম, আহমেদ রুবেল, সুষমা সরকারসহ আরও অনেকেই ছবিটিতে আছেন।’

নানা জটিলতায় দীর্ঘ চার বছর আটকে থাকলেও শিগগিরই পেয়ারার সুবাস মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানালেন আতিক। সবকিছু ঠিক থাকলে প্রায় ১১ বছর পর মুক্তি পাবে আতিকের নতুন কোনো সিনেমা। দীর্ঘ বিরতি নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সময় চেষ্টা করেছি, হয়নি। না হলে আর কী করব! বেশির ভাগ ক্ষেত্রেই আমার প্রজেক্ট পছন্দ হয়নি প্রডিউসারদের। চেষ্টা তো করেছিই। কাজ তো করতেই চাই, এবং নিয়মিতই করতে চাই। কিন্তু প্রডিউসারকে কনভিন্স করার যে বিষয় থাকে, সেটা আমি পারি না। অন্যরা পারে। আর কী ধরনের বিষয়-আশয় নিয়ে সিনেমা হবে, সেটাও তো আমার ইচ্ছেতে হয় না। প্রডিউসারের চাওয়ারও গল্প আছে। তাদের পছন্দ, অপছন্দেরও ব্যাপার থাকে।’

করোনাপরবর্তী পরিস্থিতিতে সিনেমার শ্যুটিং নিয়ে তিনি বলেন, ‘করোনাপরবর্তী সময়ে কী হবে ইন্ডাস্ট্রির বা আমরা কী করব সেটা বলা খুবই মুশকিল। কারণ আমরা জানি না, কবে নাগাদ করোনা থেকে মুক্তি পাব। এ কারণে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করা সম্ভব নয়। আমি মনে করি করোনাপরবর্তী সময়ে আমাদের অনেক বেশি অনলাইননির্ভরতার পরিস্থিতি তৈরি হবে, হচ্ছে। বিকল্প পথে হাঁটবে বিনোদন দুনিয়া। আশঙ্কা করি, সহসাই করোনা থেকে আমাদের মুক্তি মিলবে না। তারপরও কাজে নামতে হচ্ছে, কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সব ধরনের সতর্কতা মেনেই শ্যুটিং করছি আমরা।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD