1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার শোবিজ অঙ্গন / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

দেশে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক বর্বরতম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। সবাই চান, ধর্ষণ বন্ধ হোক, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অন্য সবার মতো বিনোদন অঙ্গনের তারকারাও ধর্ষণের ঘৃণিত ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ নিজ অবস্থান থেকে ধর্ষণ বন্ধে নানা প্রস্তাবনাও রেখেছেন। একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত লিখেছেন, ‘ধর্ষণ নামক এক ঘৃণ্য সামাজিক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। নারীর ওপর যারা এমন পাশবিক আচরণ করছে, তারা মানুষ নামের অমানুষ। অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে তাদের ধর্ষণসন্ত্রাস। আসুন সবাই মিলে ধর্ষকদের প্রতিরোধ করি। তুলে দিই আইনের হাতে। আর তাদের ব্যাপারে দাবি একটাই, বিচারে দীর্ঘসূত্রতার জটিল জট ভেঙে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা। ধর্ষকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই। সোচ্চার হয়ে বলি সবাই, বন্ধ হোক ধর্ষণ। নারী মাতা, নারী বধূ, কন্যা এবং বোন।’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, ‘নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনো অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না। তারপরই নারী কারও মা, কারও বোন। এই মা বা বোনকে মানুষ হিসেবেই শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছুর সঙ্গে মায়ের তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে, সে মানুষই নয়। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।’ ধর্ষণের শাস্তি প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘দেশে মহামারীর চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুর নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচারপ্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। দলমত-ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি বিষয়টি নিয়ে খুবই ক্ষুব্ধ। তিনি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। নয়তো মৃত্যু বা ধ্বংস অনিবার্য। আমাদের দেশে অনেক সম্ভাবনা আছে, সরকার চেষ্টা করছে দেশের উন্নয়নে। কিন্তু দেশের প্রধান শক্তি হলো জনগণ। সেই জনগণের মধ্যেই যদি এমন বর্বরতম বৈশিষ্ট্য লুকিয়ে থাকে তখন আর সোচ্চার না হয়ে উপায় থাকে না। শিল্পীদের আমি বলি সমাজের দর্পণ। আমাদের স্তরের মানুষগুলো যদি এভাবে অপরাধের বিপক্ষে অবস্থান নেয় তাহলে অপরাধীরা অপরাধ করে কখনই পার পাওয়ার চিন্তা করবে না। তবে শুধু ফেইসবুকে ব্ল্যাক বা রেড প্রোফাইল ছবি নিয়ে লাভ নেই। কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি শিগরিই চালু করতে হবে। যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। জনসম্মুখে মেরে ফেলতে হবে ধর্ষককে। তবেই বাকিরা সাবধান হয়ে যাবে। আদালতের দীর্ঘমেয়াদি বিচার থেকে এদের আলাদা করতে হবে। তবেই এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওন বলেন, ‘গত কয়েক দিন সত্যি আমি খুব মুষড়ে পড়েছি। আমি ভাবতে পারছি না দেশে কী হচ্ছে? জঘন্য বিষয়টি নিয়ে এখন আর কথাও বলতে ইচ্ছে করছে না। যা বলার ফেইসবুকে সবার সামনেই বলেছি।’ তিনি ফেইসবুকে লেখেন, ‘মৃত্যুদন্ড কিংবা ক্রসফায়ার, কোনো শাস্তিই যথেষ্ট নয় ধর্ষকরূপী এ অমানুষগুলোর জন্য। এত সহজে তাদের মরে যেতে দিলে তো হবে না! ধর্ষকের এমন কঠিন শাস্তির বিধান হোক যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মৃত্যু কামনা করে। স্বাধীনতা স্তম্ভের নিচে বিশাল জনসমুদ্রের সামনে সেই ভয়াবহতম শাস্তি কার্যকর হোক, সব টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হোক যেন প্রত্যেকটা সম্ভাব্য ধর্ষক শিউরে ওঠে। আর কোনো নপুংসকের কল্পনায়ও যেন ধর্ষণের চিন্তা না আসে।’

ছোট ও বড় পর্দার মেধাবী অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি পুরুষ বা নারীকে আলাদা করে দেখি না। আমরা সবাই মানুষ। কিন্তু যে ধর্ষক, সে অমানুষ। ফেইসবুকে দেখছি সবাই শুধু অন্যকে জ্ঞান দেওয়ায় ব্যস্ত। সেটা না করে যে যার কর্তব্যটা নিজে পালন করুন, তাহলেই এমন ঘটনা আর আমাদের দেখতে হবে না।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD