1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অশ্লীল ছবি-ভিডিও সরানোর নোটিশ নিয়ে যা বললেন চিত্রনায়িকা পরীমণি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
অশ্লীল অঙ্গভঙ্গি করা থেকে বিরত থাকতে চিত্রনায়িকা পরীমণিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সব ধরনের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নোটিশ পাঠিয়েছেন যৌথভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। নোটিশে বলা হয়েছে— অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো প্রদর্শন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে পরীমণি জানালেন, তার হাতে এখনো নোটিশ আসেনি। তবে তিনি গণমাধ্যম থেকে খবরটি জানতে পেরেছেন। আর এ খবর পেয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো নোটিশ হাতে পাইনি। পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এর আগে আদালত থেকে আমাকে যখন বলা হয়েছিল, তখন ১ ঘণ্টার মধ্যে ছবিগুলো সরিয়ে ফেলি। এখন যে ভিডিওর কথা বলা হয়েছে, সেগুলো আমি শেয়ার করিনি। বরং আমার ব্যক্তিগত ভিডিও অন্য কেউ ফেসবুকে দিয়েছে। নোটিশ হাতে না পেলেও বিভিন্ন গণমাধ্যমে আজকের খবরটি পেয়েছি। দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না।’
পরীমণি আরও বলেন, ‘আমার ফেসবুক তো সবার জন্য খোলা। একটু দেখে নিন আর তারপর বলুন আমার পেজে ঠিক কোন ভিডিওটা অশ্লীল। আমার পেজে এমন কোনও ভিডিও নেই যেটা সরাতে হবে। যদি সরাতেই হয় তাহলে আমাকে অপমান করে যারা ভিডিও বানিয়েছে, তাদের সরাতে হবে। ফেসবুক সম্পর্কে আগে তো জানতে হবে তাদের।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD