1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

নজিরবিহীনভাবে গত কয়েক দিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২৪) নির্বাচন ছিল টক অব দ্য টাউন। সোশ্যাল মিডিয়া সরগরম ছিল মিশা-জায়েদ ও কাঞ্চন-নিপুণের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।

শুক্রবার সারা দিনে ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর ফলাফল মিলল শনিবার ভোর পৌনে ছয়টার দিকে।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো সভাপতির পদ পেলেন ঢালিউডের প্রথম সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করলেন জায়েদ খান।

সহসভাপতি পদে এসেছেন ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী ও চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

কে কত ভোট পেলেন?

সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১, নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেলেন ১৭৬ ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

অন্যদের প্রাপ্ত ভোট— সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১); সহসাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২); সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪); আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫); দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২); সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩); কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)।

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলীরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

আপিলের সময়সীমা

প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানান, কোনো প্রার্থীর এই ফলাফল নিয়ে অভিযোগ থাকলে শনিবারের মধ্যে আপিল করতে পারবেন। সেটি না হলে রবিবার (৩০ জানুয়ারি) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে কমিশন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD