1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পল্লব ডেইরি ফার্ম মাননীয় প্রধানমন্ত্রীর”আমার বাড়ি আমার খামার” প্রকল্পের আওতাধীন একটি বৈধ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
 নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি মুসলিম পাড়া এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের আওতাধীন একটি প্রতিষ্ঠান পল্লব ডেইরি ফার্ম। এই প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব মোঃ পল্লব চৌধুরী। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ প্রতিষ্ঠানটি প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে অনুমোদিত একটি বৈধ প্রতিষ্ঠান। যাহার রেজি নং- ৩০৫৪। এছাড়াও, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হইতে লাইসেন্সপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি। যাহার রেজি নং-৩৩৯। বেকারত্ব লাঘবের জন্য এই ধরনের প্রতিষ্ঠান খুবই প্রশংসনীয়। দেশের বেকারত্ব লাঘব ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এই প্রতিষ্ঠানটিতে গাভী রয়েছে-১৪ টি, বকনা বাছুর-৬ টা, ষাঢ়- ৯টা। এই ফার্ম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আধুনিক পদ্ধতিতে দুধ উৎপাদন করা হয় এবং প্যাকেট করে বিক্রি করা হয়। এই ফার্ম থেকে ১১০-১১৫ কেজি দুধ উৎপাদন হয়। যাহা এলাকার অধিকাংশ শিশুর জন্য অনেক উপকারী। এই দুধ মাসিক ভিত্তিতে প্রায় ৭০ টি পরিবার ক্রয় করে থাকেন। আর বজ্র পদার্থ অত্যাধুনিক মেশিন দিয়ে পরিষ্কার করে প্রতিনিয়ত ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়।
অধিক দুধ উৎপাদন এবং ডেইরি ফার্ম করে লাভবান হওয়ার জন্য প্রতিষ্ঠানের মালিক পল্লব অনলাইন নিউজ পোর্টাল প্রথম সময় কে প্রশ্নের জবাবে বলেন,
সুষ্ঠুভাবে দুধ দোহনের জন্য অত্যাবশ্যকীয় কি কি করণীয় থাকতে পারে?
 ঘরের পরিবেশ শান্ত, নিরুদ্রপ, আরামদায়ক ও সন্তোষজনক অবস্থায় গাভী দোহন করতে হবে, যে কোন উচ্চ শব্দ, আগন্তুকের উপস্থিতি, চিকিৎসা ও অন্যান্য কারণে সৃষ্ট অনাকাংখিত পরিস্থিতি পরিহার করতে হবে।
 কি কি নিয়ম মেনে দুধ দোহন করতে হবে?
একই স্থায়ী অভ্যাসে দোহনের সুষ্ঠু এবং গাভীর আরামদায়ক অবস্থা বহাল রেখে, নিয়মিত বিরতিতে দিনে সাধারণত দু’বার দোহন করতে হবে তবে ১২ ঘন্টার বিরতি রক্ষা করে সর্বোচ্চ মাত্রায় দুধ ক্ষরণের আশা করা যেতে পারে।
 অধিক দুধ-প্রদানকারী গাভীর ক্ষেত্রে এ নিয়মের ব্যতিক্রম হলে কি অসুবিধা হবে?
২৪ ঘন্টার মধ্যে ব্যতিক্রম হলে দুধ উৎপাদন কমে যাবে।
 গোয়ালা ও গাভীর মধ্যে দোহনের ক্ষেত্রে কী সম্পর্ক থাকতে হবে?
একে অপরের পছন্দীয় হতে হবে, কোন অবস্থাতেই দোহনের আগে কোনভাবে গাভীকে বিরক্ত করা যাবে না।
 দুধ দোহন ও উৎপাদনের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কি ধরণের সম্পর্ক থাকতে পারে?
জীবাণুমুক্ত দুধ দোহনের সার্বিক ব্যবস্থা গ্রহণের পরক্ষণেই গাভী দোহন করতে হবে এবং দোহনকারীর সকল অস্বাস্থ্যকর ও বদ অভ্যাস ত্যাগ করতে হবে।
 দোহনের বাসনপত্র কি রকম হওয়া উচিত?
পরিস্কার ও জীবাণুমুক্ত পাত্র আবশ্যক, বড় মুখবিশিষ্ট খোলা বালতি অপেক্ষা গম্বুজ আকৃতির দোহনপাত্র অধিক উপযোগী, প্রতিবার দোহনের পরপরই পাত্রটি যথানিয়মে গরম পানিতে ধূয়ে পরে ঠান্ডা পানি দ্বারা ভালভাবে পরিস্কার করতে হবে এবং শুকানোর ব্যবস্থা করতে হবে।
দুধ বাটে নামার কতক্ষণের মধ্যে দোহন করা দরকার?
৩-৭ মিনিটের মধ্যে ওলানের সবটুকু দুধ দোহন করতে হবে অন্যথায় ওলানের অবশিষ্ট দুধ দ্বারা গাভীর ঠুনকো (ওলান ফুলা) রোগের সম্ভাবনা বেড়ে যায়।
 দোহনের সময় গাভীকে খাবার খাওয়ানো যাবে কি?
দৈনিক বরাদ্দের দানাদার খাদ্যের সামান্য অংশ এবং সামান্য লবণ দুধ দোহনের সময় গাভীর মুখে ধরে গাভীকে খেতে ব্যস্ত রাখলে ওলানের সমস্ত দুধ দোহন সহজ হয়।
 সকল গাভীকেই কি একই সময় দোহন করা যাবে?
সুস্থ গাভী দোহনের পর ম্যাসটাইটিস রোগাক্রান্ত গাভী দোহন করতে হবে। আক্রান্ত গাভী একটা নির্ধারিত সময়ে দোহন করা একান্ত দরকার।
রোগাক্রান্ত গাভী দোহনের ক্রমধারা কেমন হওয়া উচিত?
প্রথমত রোগমুক্ত বকনা গাভী, দ্বিতীয়ত রোগমুক্ত সম্পূর্ণ সুস্থ গাভী, তৃতীয়ত পূর্বে রোগাক্রান্ত ও বর্তমানে সুস্থ গাভী এবং চতুর্থত সন্দেহযুক্ত, অস্বাভাবিক দুধ-উৎপাদনকারী এবং সর্বশেষে রোগাক্রান্ত গাভী দোহন করতে হবে।
 বকনা গাভী কোন নিয়মক্রমে দোয়ানো উচিৎ?
বাট খাটো থাকে বিধায় স্ট্রিপকাপ ব্যবহার করা যাবে না, প্রথম ক্ষেত্রে বকনা ওলানে দুধ ধরে রাখে বিধায় দোহনের ২-৩ মিনেট আগে মাংসে অক্সিটোসিন ইনজেকশন প্রদান করতে হবে। ২ বা ৩ দিন এভাবে ইনজেকশন দিতে হবে।
 কি কি পদ্ধতিতে দুগ্ধ দোহন করা যেতে পারে?
হাতের সাহায্যে, স্ট্রিপকাপ পদ্ধতিতে এবং স্ট্রিপিং পদ্ধতিতে। হাতের সাহায্যে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই দেশী গাভী দোহন করা হয়। অন্যান্য পদ্ধতিতে অভিজ্ঞতাসম্পন্ন গোয়ালা ও যন্ত্রপাতির দরকার হয়।
এইসব পদ্ধতি মেনে গরুর দুধ দোহন করলে অধিক লাভবান হওয়া যায় গরুও রোগ মুক্ত থাকে।
সম্প্রতি এই প্রতিষ্ঠানটি উচ্ছেদের জন্য পার্শ্ববর্তী বাড়িওয়ালা হায়দার ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেছেন। যাহার নং-৯৩৫৩।এ প্রসঙ্গে ফার্মটির মালিক পল্লবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ডেইরি ফার্মটি সম্পূর্ণ একটি বৈধ প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানটি করার আগে আমি প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে সম্পূর্ণ বৈধ ভাবে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। আমার প্রতিবেশী হায়দার সম্পূর্ণ রেষারেষির কারণে আমার প্রতিষ্ঠানটি বন্ধের জন্য অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
সর্বশেষে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের আওতাধীন আমার ডেইরি ফার্ম প্রতিষ্ঠানটি সরকারি বিধি বিধান মেনে বৈধভাবে চালিয়ে যাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD