1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নরসিংদীতে সবজির ন্যায্য দাম পাওয়ায় কৃষকরা

Reporter Name
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 লকডাউনের ফলে গণপরিবহন বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে সবজির ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনছিলেন নরসিংদী জেলার কৃষকরা। এতে অনেক কৃষক সবজির বাগান পরিচর্যা বন্ধ করে দেয়া, এমন কী কেউ কেউ বাগান কেটে ফেলেন। লকডাউন তুলে নেয়ার পর থেকে নরসিংদীর পাইকারী বাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। এতে সবজির ন্যায্য দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

কৃষকরা জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে নরসিংদীর পাইকারী সবজির বাজার বেলাবো উপজেলার বারৈচা, নারায়ণপুর, রায়পুরার জঙ্গী শিবপুর, শিবপুর উপজেলা সদর, সিএন্ডবি বাজার, পালপাড়া বাজারে ক্রেতা না থাকায় বিপাকে পড়েন কৃষকরা। ক্রেতার অভাবে ব্যাপক দরপতন ঘটে সবধরনের শাক-সবজির। গণপরিবহন সংকটের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা সবজির বাজারে না আসায় এ অবস্থার সৃষ্টি হয়। করোনার এই পরিস্থিতিতে বাজারে সবজি বিক্রি করতে গিয়ে রিকশাভ্যানের ভাড়াও উঠাতে পারছিলেন না কৃষকরা। সবজির উৎপাদন খরচ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে কৃষকদের।

গত ৩১ মে থেকে লকডাউন তুলে নেয়ার পর নরসিংদীর পাইকারী বাজারগুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের শাক-সবজির দাম। সবধরনের সবজির ন্যায্য দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে। এতে নতুন করে ফসলী জমির পরিচর্যা বাড়িয়েছেন কৃষকরা।

শুক্রবার (০৫ জুন) জেলার অন্যতম পাইকারী সবজির হাট জেলার বেলাব উপজেলার বারৈচা বাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের সবজি নিয়ে বাজারে আসার আগেই কৃষকদের ঘিরে ধরছেন পাইকারী ক্রেতারা। দরদামে মিললে বিক্রি হয়ে যাচ্ছে বাজারে প্রবেশের আগে সড়কেই। দেশব্যাপী খুচরা বাজারে সবজির চাহিদা বাড়ায় ক্রেতারাও সবধরনের সবজি কিনছেন। ৩১ মে লকডাউন তুলে নেয়ার ঘোষণা আসার পর থেকে প্রতিদিনই সবধরনের সবজির দাম বাড়ায় খুশি কৃষকরা। তবে সবজির বাজারগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে।

পাইকারী ক্রেতা ও কৃষকরা জানান, শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাজারে কাকরুল প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা, করলা প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা, চাল কুমড়া প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা, চিচিংগা প্রতি কেজি ২০ টাকা, ঢেড়শ প্রতি কেজি ২০টাকা, বরবটি কেজি ২৫ টাকা, বেগুন ১০ থেকে ১৫ টাকা কেজি, লেবু প্রতি হালি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য ধরনের শাক-সবজিরও ন্যায্য দাম পাওয়া যাচ্ছে।

শাক-সবজির এমন দাম অব্যাহত থাকলে কৃষকদের লোকসান কাটিয়ে উঠা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD